Doordarshan Kendra Kolkata Recruitment : আপনিও যদি দূরদর্শন কেন্দ্র কলকাতার মতো বড় প্রতিষ্টানে চাকরির জন্য আবেদন করতে চান, তাহলে এটাই সুযোগ। সম্প্রতি নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। যেখানে ৯টি অস্থায়ী বিভাগে নিয়োগ করা হবে। এরমধ্য়ে রয়েছে, আর্কাইভ অ্যাসিস্ট্যান্ট, ভি়ডিয়ো অ্য়াসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়া এডিটরের মতো অনেক পদ।

Continues below advertisement

কতদিনের মধ্যে করতে হবে আবেদন ?১ এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে ১৬ অক্টোবর সন্ধ্যে ৬টার মধ্যে গুগল ফর্মে অ্য়াপ্লাই করতে হবে। ২ এই পদগুলিতে কেবল ২১-৪০ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।৩ মনে রাখবেন, এখানে কিন্তু আপনাকে প্রয়োজন অনুযায়ী কাজের জন্য নিযুক্ত করা হবে। ৪ এখানে প্রসার ভারতীর নিয়ম অনুসারে, যাবতীয় পারিশ্রমিক দেওয়া হবে

কারা এই পদে আবেদনের যোগ্য ?এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে আপনাকে বিভাগ অনুযায়ী গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা অথবা ডিগ্রিধারী হতে হবে। 

Continues below advertisement

কত বেতন দেওয়া হবে এখানে প্রতি কাজের ভিত্তিতে আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনি মাসে ৭টা করে চুক্তিভিত্তিক কাজ পাবেন। এই ক্ষেত্রে কলকাতা দূরদর্শ কেন্দ্রেই হচ্ছে এই নিয়োগ।    

আরও পড়ুন : DRDO-তে পেইড ইন্টার্নশিপের সুযোগ, ৩০ জনকে নেওয়া হবে, কারা করতে পারবেন আবেদন ?

 


Education Loan Information:

Calculate Education Loan EMI