Bank Jobs : ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবদেন করার সুযোগ দিচ্ছে। রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, অফিসার স্কেল ১,২,৩ পদে হবে এই নিয়োগ। তাই যারা ব্যাঙ্কে চাকরির জন্য মুখিয়ে আছেন,তাদের জান্য ভাল খবর নিয়ে আসতে চলেছে IBPS । শোনা যাচ্ছে,আজ ৩১ অগাস্ট এর নোটিফিকেশন হবে, ১ সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদনের প্রক্রিযা শুরু হয়ে যেতে পারে ।

Continues below advertisement

আপনিও ব্যাঙ্কে চাকরি করতে চাইলে জানতে হবে এই বিষয়ে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানীয় ব্যাঙ্কে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) -এর অধীনে এই নিয়োগ প্রক্রিয়া চলতে পারে। 

IBPS RRB নোটিফিকেশন ২০২৬ : ৩১ অগাস্ট, ২০২৬অনলাইনে আবেদন শুরু : ১ সেপ্টেম্বর, ২০২৬আবেদনের তারিখ : পরবর্তীতে ঘোষণা করা হবেফি প্রদান : অনলাইন আবেদন চলাকালীন সময়েঅ্যাডমিট কার্ড : পরীক্ষার আগে প্রকাশ করা হবেপরীক্ষা: IBPS-এর ২০২৬-২৭ সালের ক্যালেন্ডার অনুযায়ী হবেএই ক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয়নি। তাই বিস্তারিত বিজ্ঞপ্তি ও পরবর্তী আপডেট জানতে প্রার্থীদের IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখতে হবে। 

Continues below advertisement

কোন কোন পদ রয়েছে IBPS RRB-তে ? IBPS RRB নিয়োগ প্রক্রিয়ার আওতায় আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিতে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এতে অফিস অ্যাসিস্ট্যান্ট (ক্লার্ক) ও অফিসার স্কেল I, অফিসার স্কেল II ও অফিসার স্কেল III পদে লোক নেওয়া হবে। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বাছাই পদ্ধতি সব নোটিফিকেশনে পাওয়া যাবে।

IBPS RRB 2026: এই পদগুলিতে কীভাবে আবেদন করবেন ১ প্রথমে আপনাক IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।২ এবার হোমপেজে গিয়ে 'CRP RRBs-XV' নিয়োগ সংক্রান্ত লিঙ্কটি খুঁজুন।৩ এই পর্বে এসে যে পদের জন্য আবেদন করতে চান যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট বা অফিসার স্কেল বেছে নিন।৪ এখানে অ্যাক্টিভ মোবাইল নম্বর ও ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।৫ আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগের বিবরণ পূরণ করুন।৬ এবার প্রয়োজন অনুযায়ী নথিপত্র যেমন ছবি ও স্বাক্ষর আপলোড করুন।৭ এই পর্বে এসে আবেদনপত্রে দেওয়া তথ্যগুলি যাচাই করে নিন।৮  এখানে আবেদনের ফি জমা দিন।৯ শেষে আবেদনপত্রটি জমা দিন ও ভবিষ্যতের প্রয়োজনে এর একটি কপি সেভ করে রাখুন।

আরও পড়ুন : অবসরের পরে বেতনের মতো আয়, বছরে ১ লাখ টাকা, LIC-র রয়েছে এই পলিসি


Education Loan Information:

Calculate Education Loan EMI