Army AOC Recruitment 2026 : গ্রুপ-সি সিভিলিয়ান পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান আর্মি অর্ডন্যান্স কর্পস (AOC)। সব মিলিয়ে ২৬১৫ জনকে পাঁচটি পদের জন্য নেওয়া হবে। ট্রেডসম্যান মেট, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ, ম্যাটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে হবে নিয়োগ। এর অনলাইন অ্য়াপ্লিকেশন ২৪ অগাস্ট থেকে অনলাইনে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেছে। নতুন আবেদনের ডেট শীঘ্রই প্রকাশিত হবে। এখানে আবেদনের যোগ্যতা, বেতন ছাড়াও বিস্তারিত বিবরণ দেওয়া রইল।
কীভাবে হবে প্রার্থী বাছাই ?এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিখিত পরীক্ষায় বসতে হবে। পরে স্কিল টেস্ট ও শেষে কোনও জায়গায় শারীরিক পরীক্ষার প্রযোজন হলে সেখানে ফিজক্যাল টেস্টের মাধ্যমে হবে চূড়ান্ত প্রার্থী বাছাই। একবার প্রার্থী বাছাই পর্ব হয়ে গেলে নথি যাচাই ও শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে আবেদনকারীদের। এখানে দেওয়া রইল অফিসিয়াল ওয়েবসাইট aocrecruitment.gov.in।
কোন কোন পদে হচ্ছে নিয়োগট্রেডসম্যান মেট, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ, ম্যাটিরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ। সব মিলিয়ে গ্রুপ-সি সিভিলিয়ান পোস্টে ২৬১৫ পদে নিয়োগ করবে ইন্ডিয়ান আর্মি অর্ডন্যান্স কর্পস (AOC)।
এখানে রইল গুরুত্বপূর্ণ তারিখ এখানে অনলাইন আবেদনের দিন শীঘ্রই ঘোষণা করা হবে। সেখানেই আবেদনের শেষ তারিখ দেওয়া থাকবে। শোনা যাচ্ছে, অক্টোবরে পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে পারে কর্তৃপক্ষ। নভেম্বরে সম্ভাব্য পরীক্ষার দিন পড়তে পারে।
কোন পদে কত নিয়োগআর্মি এওসি (AOC) নিয়োগ ২০২৬-এর আওতায় পাঁচটি পদে মোট ২,৬১৫টি 'গ্রুপ সি' শূন্যপদ রয়েছে। এই শূন্যপদগুলোর মধ্যে রয়েছে ট্রেডসম্যান মেট পদের জন্য ১,৭৯৯টি, ফায়ারম্যান পদের জন্য ৫২০টি, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (JOA) পদের জন্য ১০৪টি, মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদের জন্য ১৪২টি এবং মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ৫০টি পদ। এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ১৮-২৫ বছরের মধ্য়ে হতে হবে। তবে কিছু ক্ষেত্র বয়স ১৮-২৭ বছর রাখা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা১ ট্রেডসম্যান মেট পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন/দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে।২ ফায়ারম্যান-স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন/দশম শ্রেণি উত্তীর্ণ হলেই এখানে আবেদন করা যাবে।৩ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট- দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।৪ মাল্টি-টাস্কিং স্টাফ (MTS)- স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন/দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে।৫ মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট- স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর।
কত বেতন পাবেন কর্মীরাএই পদে ন্যূনতম ১৮,০০০ টাকা থেকে বেতন সর্বোচ্চ ৯২,৩০০ টাকা পর্যন্ত স্য়ালারি পাবেন নিযুক্তরা। পদের ভিত্তিতে হবে এই বেতন। সব রয়েছে অফিসিয়াল সাইটে।
আরও পড়ুন : ইন্ডিয়ান নেভিতে শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, রেজিস্ট্রেশন শুরু, এরা করতে পারবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI