Indian Navy Apprentice Recruitment : ইন্ডিয়ান নেভিতে কাজের ইচ্ছে থাকলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি শিক্ষানবীশ পদে (Indian Navy Jobs) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড (শ্রী বিজয়পুরম)। সব মিলিয়ে ৫০টি শূন্য পদে ১৩টি বিভাগে কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান নেভি। 

Continues below advertisement

কবে আবদনের শেষ তারিখগত ১৭ অগাস্ট থেকে এই পদে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী ১০ অক্টোবর এই শিক্ষানবীশ পদে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই পদে ট্রেনিং শুরু হয়ে যাবে শিক্ষানবীশদের। এক বছর চলবে এই ট্রেনিং। 

কারা আবেদন করতে পারবেনএই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। ITI উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

Continues below advertisement

কীভাবে হবে প্রার্থী বাছাই ?এই ক্ষেত্রে মেধার ভিত্তিতে প্রথমে প্রার্থী বাছাই করা হবে। পরে নেওয়া হবে ইন্টারভিউ। তৃতীয় ধাপে হবে ডকুমেন্ট ভেরিভিকেশন। শেষ রয়েছে মেডিক্যাল এক্সামিনেশনের বিষয়। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

কী ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে এই ক্ষেত্রেইন্ডিয়ান নেভি অ্যাপ্রেন্টিস ২০২৬-এর যোগ্যতার শর্তানুযায়ী, প্রার্থীদের অবশ্যই ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং এরপর NCVT বা SCVT-এর অধীনে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সম্পন্ন করতে হবে। প্রার্থী যে নির্দিষ্ট ট্রেডের জন্য আবেদন করছেন, আইটিআই (ITI) যোগ্যতাটি সেই ট্রেডের সাথেই সামঞ্জস্যপূর্ণ হতে হবে।  

কীভাবে এই পদে জন্য আবেদন করবেন ? 

১ ইন্ডিয়ান নেভি অ্য়াপ্রেন্টিস পদে আবেদনের জন্য প্রথমে অফসিয়াল সাইটে অ্য়াপ্রেন্সিসশিপ নিয়োগ পোর্টালে যান।২ এখানে প্রার্থী হিসাবে প্রথমে রেজিস্ট্রেশন করুন।৩ এই পর্বে এসে ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার তথ্য় দিন।৪ এবার অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণের সংশ্লিষ্ট ITI ট্রেডটি সিলেক্ট করুন।৫ এখানে আপনার প্রয়োজনীয় ছবি, সার্টিফিকেট আপলোড করুন।৬ আবদেন ফর্মে দেওয়া সব তথ্য় ভালোভাবে যাচাই করে নিন।৭ এবার অনলাইনে আবেদনপত্রটি জমা করুন।৮ শেষে আবেদনের কনফার্মেশেন কমপ্লিট হলে তা ডাউনলোড করে রাখুন। এটি ভবিষ্যতে প্রামাণ্য নিথি হিসাবে আপনার কাজে লাগতে পারে। 

একটা বিষয়ে মাথায় রাখবেন, এই বিষয়ে বিশদে জানতে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন দেখে নিন।

আরও পড়ুন : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ

 


Education Loan Information:

Calculate Education Loan EMI