Indian Bank Apprentice Recruitment : আপনিও যদি ব্য়াঙ্কে চাকরির সুযোগ খুঁজে থাকেন, তাহলে এটাই হতে পারে সেরা সময়। ইন্ডিয়ান ব্যাঙ্ক ১৫০০ শিক্ষানবীশ পদে (Indian Bank Jobs) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে ২৫ নভেম্বরের মধ্য়ে আবেদন করতে পারেন আপনি। এখানে দেওয়া রইল সেই বিষয়ে বিস্তারিত বিবরণ।  

Continues below advertisement

কারা এখানে আবেদনের যোগ্যমনে রাখতে হবে, এখানে ২০-২৮ বছরের চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন। এখানে অ্যাপ্রেন্টিস পদে এক বছরের জন্য ট্রেনিং হবে প্রার্থীর। এই চাকরির বিষয়ে বিশদে জানতে আপনাকে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট indianbank.bank.in.-এ যেতে হবে। এখানে চাকরির বিষয়ে বিস্তারিত সব বিবরণ দেওয়া রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ?

Continues below advertisement

এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন করতে হবে। মনে রাখবেন, কেবল স্নাতক হলেই এখানে আবেদন করা যাবে না। চাকরিপ্রার্থীর স্নাতক পরীক্ষার ফল অবশ্যই ১ এপ্রিল, ২০২২ থেকে ১ নভেম্বর, ২০২৬-এর মধ্যে প্রকাশিত হতে হবে।

আবেদনকারী বয়স কত হতে হবে: ১ নভেম্বর ২০২৬ তারিখ অনুয়ায়ী, শিক্ষানবীশ পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ২০-২৮ বছরের মধ্য়ে হতে হবে। উভয় ক্ষেত্রেই ১ নভেম্বরকে নির্ণায়ক তারিখ বা কাট অফ ডেট বলে ধরা হবে। তবে সরকারি নিয়ম অনুসারে, বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে কিছু শিথিলতা রয়েছে।

NATS রেজিস্ট্রেশন : শিক্ষানবীশ পদের জন্য আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই NATS (ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম) পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। 

এই চাকরি ছাড়াও সম্প্রতি ভারতীয় রেলে স্টেশন মাস্টার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অনলাইনে এই পদে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। এখানে আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট @rrbapply.gov.in. । সব মিলিয়ে ১২৬৫টি পদে হবে নিয়োগ। গত ২৭ অক্টোবর থেকে আবেদন করা যাচ্ছে অনলাইনে।

কারা আবেদেনের যোগ্যআপনি এখানে আবেদন করতে চাইলে rrbapply.gov.in ওয়েবসাইটে অনলাইন আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন। এই ক্ষেত্রে ২০-৩৩ বছর বয়সী স্নাতক উত্তীর্ণ ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। আরআরবি (RRB) স্টেশন মাস্টার পদে আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৯ পর্যন্ত। অধিকাংশ প্রার্থীর জন্য আবেদনের ফি ৫০০ টাকা (সিবিটি বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে)। নারী ও অন্যান্য বিশেষ শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনের ফি ২৫০ টাকা।

আরও পড়ুন : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

 


Education Loan Information:

Calculate Education Loan EMI