RRB Station Master Jobs : ভারতীয় রেলে স্টেশন মাস্টার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অনলাইনে এই পদে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। এখানে আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট @rrbapply.gov.in. । সব মিলিয়ে ১২৬৫টি পদে হবে নিয়োগ। গত ২৭ অক্টোবর থেকে আবেদন করা যাচ্ছে অনলাইনে।
কারা আবেদেনের যোগ্যআপনি এখানে আবেদন করতে চাইলে rrbapply.gov.in ওয়েবসাইটে অনলাইন আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন। এই ক্ষেত্রে ২০-৩৩ বছর বয়সী স্নাতক উত্তীর্ণ ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। আরআরবি (RRB) স্টেশন মাস্টার পদে আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৯ পর্যন্ত। অধিকাংশ প্রার্থীর জন্য আবেদনের ফি ৫০০ টাকা (সিবিটি বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে)। নারী ও অন্যান্য বিশেষ শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনের ফি ২৫০ টাকা।
কত টাকা ফি লাগবেমনে রাখবেন, অধিকাংশ প্রার্থীর জন্য আবেদনের ফি ৫০০ টাকা (সিবিটি বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে)। নারী ও অন্যান্য বিশেষ শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনের ফি ২৫০ টাকা।
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে ‘আরআরবি স্টেশন মাস্টার বিজ্ঞপ্তি ২০২৬’ (RRB Station Master Notification 2026) ভালোভাবে পড়ে নেওয়া এবং নির্ধারিত বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতার মানদণ্ড ও আবেদন ফি সংক্রান্ত বিষয়গুলো যাচাই করে নেওয়া।
কত টাকা এখানে বেতন পাবেননিযুক্ত স্টেশন মাস্টাররা এখানে ৩৫,৪০০ টাকা করে মাসিক বেতন পাবেন। সঙ্গে থাকছে বিভিন্ন সরকারি ভাতা ছাড়াও আরও অনেক সুবিধা। সরকারি চাকরি হওয়ার কারণে আপনি অনেক বেনিফিট পাবেন এখানে।
কত দিন পর্যন্ত আবেদন করতে পারবেন ?
এখানে আপনি ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ২৮ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র সংশোধনের সুযোগ পাবেন। তবে এই বিষয়ে আগে নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে আগে দেখে নিন।
এই ধরনের চাকরির খবরের বিষয়ে ওয়াকিবহাল থাকতে নজর রাখুন আমাদের সাইটে। এখানে আপনি রেল, আর্মি, বিভিন্ন ব্যাঙ্ক ছাড়াও বড় প্রতিষ্ঠানগুলির খবর দিয়ে থাকে। তবে সবকিছুর আগে অবশ্যই অফসিয়াল বিজ্ঞাপনটি দেখে নিন। এতে আপনারই অনেক সংশয় কেটে যাবে।
আরও পড়ুন : এবার হোয়াটসঅ্য়াপেই PF ব্যালেন্স, কী কী EPFO পরিষেবা পাবেন আপনি ? ফোনেই সবকিছু
Education Loan Information:
Calculate Education Loan EMI