Indian Coast Guard Recruitment : আপনিও কেন্দ্রীয় সরকারি চাকরি করতে চাইলে এটাই দারুণ সুযোগ। কারণ ইন্ডিয়ান কোস্ট গার্ডে দশম, দ্বাদশ শ্রেণি পাশরাও করতে পারবেন আবেদন। সব মিলিয়ে ৩৬৫টি পদে নিয়োগ করছে সংস্থা। এর মধ্যে রয়েছে সেলর, মেকালিক, হাইজিনিস্টের কাজ। মনে রাখবেন, ২১ অক্টোবর অনলাইনে আবেদনের শেষ দিন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। জেনে নিন, এর বিস্তারিত বিবরণ।

Continues below advertisement

কোন কোন পদে হচ্ছে নিয়োগইন্ডিয়ান কোস্ট গার্ডের এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেলর জেনারেল ডিউটি, সেলর ডমেস্টিক ব্রাঞ্চ, মেকানিক্যাল, হাইজিনিস্ট পদে হবে নিয়োগ। মনে রাখবেন,এই ভিন্ন পদগুলির জন্য আলাদা-আলাদা যোগ্যতা প্রয়োজন।

কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে ?এখানে সেলর জেনারেল ডিউটি পদের জন্য দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে চাকরিপ্রার্থীকে। তবে ম্যাথ , ফিজিক্স থাকতে হবে পাঠ্যক্রমে। সেলর ডমেস্টিক ব্রাঞ্চ পদে আবেদনের জন্য আপনাকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। মেকানিক্যাল পদের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে। Hygienist-I পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্য়ই মাধ্যমিক পাশ হতে হবে। তবে কেবল দশম ও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই সব পদে আবেদন করতে পারবেন বিষয়টা তেমন নয়।  

Continues below advertisement

কী রয়েছে বয়সসীমাএই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে পদ অনুযায়ী চাকরিপ্রার্থীর বয়স ঠিক করা হয়েছে। এখানে চাকরিপ্রার্থীর আবেদনের বয়স ১৮-২২ বছর রাখা হয়েছে। তবে পদ বিশেষে বয়সসীমা আলাদা হতে পারে। এখানেও সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত আসন বয়সসীমা শিথিলের সুবিধা পাবেন আবেদনকারীরা। আবেদন ফি ও এই সংক্রান্ত ছাড়ের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন। ফি জমা দেওয়ার আগে আপনার ক্যাটাগরির জন্য নির্ধারিত ফি দেখে নিন।  

চাকরির আরও খবর

সম্প্রতি ব্যাঙ্কের প্রযুক্তিগত আপডেটের ধারা বজায় রাখতে স্টেট ব্যাঙ্কে নেওয়া হচ্ছে কর্মী। সম্প্রতি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়েছে, তারা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (SCO) নিয়োগ করবে। বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি ঘটাতে AI, ডেটা অ্যানালিটিক্স, ডেটা ইঞ্জিনিয়ারিং, AI গভর্নেন্স, টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কর্মী নিয়োগ করবে ব্যাঙ্ক। এই বিষয়ে বশদে জানতে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.bank.in.-এ যোগাযোগ করুন।

আরও পড়ুন : চাকরি ছাড়াই মাসে পাবেন ২০,৫০০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই স্কিম

 


Education Loan Information:

Calculate Education Loan EMI