Indian Oil Apprentice Recruitment : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL Recruitment) এবার পূর্বাঞ্চলের জন্য শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৩ নভেম্বর এই নোটিফিকেশন প্রকাশ করেছে সংস্থা। এই বিষয়ে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে NAPS/NATS পোর্টালে আবেদন করতে হবে। কারা আবেদনের যোগ্য, কবে আবেদনের শেষ তারিখ ?

Continues below advertisement

কোন-কোন পদে হচ্ছে নিয়োগ ?ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ৪০৯টি শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ট্রেড, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিসিয়ান পদে নিয়োগ হবে। iocl.com-এ এই বিষয়ে যাবতীয় বিবরণ দেওয়া রয়েছে। 

কত রাখা হয়েছে বয়সসীমা ?এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়সসীমা ১৮-২৪ বছরের মধ্য়ে রাখা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত বিভাগে বয়সে শিথিলতা রয়েছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

Continues below advertisement

কীভাবে এই পদের জন্য আবেদন করবেন ?১ প্রথমে শিক্ষানবীশ বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট NAPS/NATS পোর্টালে আবেদন করতে হবে।২ এবার বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে পোর্টেলে রেজিস্টার করুন। ৩ এই পর্বে এসে আপনার রেজিস্ট্রেশন তথ্য় ব্যবহার করে লগ ইন করুন।৪ এখানে 'ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ইস্টার্ন রিজিয়ন' খুঁজে বের করুন।৫ এবার আপনাকে এস্টাবলিসমেন্ট আইডি ব্যবহার করে অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করুন।৬ আবেদন জমা দেওয়ার পর মাইক্রোসফট ফর্মের লিঙ্কে ক্লিক করুন।৭ এখানে প্রযোজনীয় তথ্য় জমা দিন ও প্রশিক্ষণের জন্য আপনার তিনটি পছন্দের স্থান নির্বাচন করুন।  ৮ শেষে মাইক্রোসফেটের ফর্মটি জমা দিন ও ভবিষ্য়তের জন্য এটি সংরক্ষণ করে রাখুন।

সম্প্রতি নর্দার্ন রেলওয়ে ৪৬৫১টি শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরিপ্রার্থীদের এই ক্ষেত্রে দশম শ্রেণির সঙ্গে কেবল ITI পাশ হতে হবে। মনে রাখবেন, এখানে আবদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৫-২৪ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নভেম্বরের ১১ তারিখ থেকে ডিসেম্বরের ১১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এখানে কোনও ধরনের পরীক্ষা হবে না। চাকরিপ্রার্থীদের কেবল তাদের দশম শ্রেণি ও ITI-এর মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।

কোথায় কত শূন্যপদ ?এই বিষয়ে রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর পক্ষে থেকে ইউনিট ভিত্তিক/ট্রেড-ভিত্তিক মোট ৪৬৫১টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লখনউ ক্লাস্টারে (LKO) ১৫২৫টি, দিল্লি ক্লাস্টারে (DLI) ১৩১২টি, ফিরোজপুর ক্লাস্টারে (FZR) ৭৪০টি, মোরাদাবাদ ক্লাস্টারে (MB) ৬৩টি, আম্বালা ক্লাস্টারে (UMB) ৯৭৯টি এবং জম্মু ক্লাস্টারে ৩২টি শূন্যপদ রয়েছে।

   

আরও পড়ুন : সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা

 

  


Education Loan Information:

Calculate Education Loan EMI