Railway Recruitment 2026 : আপনিও রেলে চাকরির জন্য প্রস্তুতি নিলে এটা হতে পারে দারুণ সুযোগ। সম্প্রতি নর্দার্ন রেলওয়ে ৪৬৫১টি শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরিপ্রার্থীদের এই ক্ষেত্রে দশম শ্রেণির সঙ্গে কেবল ITI পাশ হতে হবে। মনে রাখবেন, এখানে আবদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ১৫-২৪ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নভেম্বরের ১১ তারিখ থেকে ডিসেম্বরের ১১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এখানে কোনও ধরনের পরীক্ষা হবে না। চাকরিপ্রার্থীদের কেবল তাদের দশম শ্রেণি ও ITI-এর মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।

Continues below advertisement

কোথায় কত শূন্যপদ ?এই বিষয়ে রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর পক্ষে থেকে ইউনিট ভিত্তিক/ট্রেড-ভিত্তিক মোট ৪৬৫১টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লখনউ ক্লাস্টারে (LKO) ১৫২৫টি, দিল্লি ক্লাস্টারে (DLI) ১৩১২টি, ফিরোজপুর ক্লাস্টারে (FZR) ৭৪০টি, মোরাদাবাদ ক্লাস্টারে (MB) ৬৩টি, আম্বালা ক্লাস্টারে (UMB) ৯৭৯টি এবং জম্মু ক্লাস্টারে ৩২টি শূন্যপদ রয়েছে।

আবেদনের শেষ তারিখ কবে ?রেলের এই পদে আবদেনের ক্ষেত্রে প্রার্থীকে নভেম্বরের ১১ তারিখ থেকে ডিসেম্বরের ১১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে আবেদনকারীকে RRC-NR ওয়েবসাইটে গিয়ে আবদনের যাবতীয় ফর্ম পূরণ করতে হবে। এখানেই যাবতীয় পুরো রেজিস্ট্রেশনের পদ্ধতি দেওয়া থাকবে।

Continues below advertisement

কী কী যোগ্যতা লাগবে ?এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে দশম শ্রেণি বা (১০+২) সিস্টেমের সমতুল্য কোনও কোর্স করতে হবে। কোনও স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে চাকরিপ্রার্থীর। পাশাপাশি আবেদনকারীর NCVT/SCVT সরকার স্বীকৃত ITI কোর্স উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। এই ক্ষেত্রে চাকরিপ্রার্থী কোনও লিখিত পরীক্ষায় বসতে হবে না। চাকরিপ্রার্থীদের কেবল তাদের দশম শ্রেণি ও ITI-এর মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।

এ ছাড়াও সম্প্রতি ভারতীয় রেলে স্টেশন মাস্টার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অনলাইনে এই পদে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। এখানে আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট @rrbapply.gov.in. । সব মিলিয়ে ১২৬৫টি পদে হবে নিয়োগ। গত ২৭ অক্টোবর থেকে আবেদন করা যাচ্ছে অনলাইনে।

কারা আবেদেনের যোগ্যআপনি এখানে আবেদন করতে চাইলে rrbapply.gov.in ওয়েবসাইটে অনলাইন আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন। এই ক্ষেত্রে ২০-৩৩ বছর বয়সী স্নাতক উত্তীর্ণ ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন। আরআরবি (RRB) স্টেশন মাস্টার পদে আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৯ পর্যন্ত। অধিকাংশ প্রার্থীর জন্য আবেদনের ফি ৫০০ টাকা (সিবিটি বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করলে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে)। নারী ও অন্যান্য বিশেষ শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনের ফি ২৫০ টাকা।

আরও পড়ুন : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

 

 


Education Loan Information:

Calculate Education Loan EMI