ISRO Jobs: আপনি যদি দেশের বড় কোনও প্রতিষ্ঠানে কাজ করতে চান, তাহলে এটাই সুবর্ণ সুযোগ। কারণ, ISRO-র মতো প্রতিষ্ঠানে হচ্ছে ২২ টি পদে নিয়োগ। এই ক্ষেত্রে কেবল দশম শ্রেণি উত্তীর্ণ অথবা ITI যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন। সম্প্রতি তামিলনাড়ুর মহেন্দ্রগিরি ইসরো ইউনিটে বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, কুক এ ও ফায়ারম্যান এ পদে হবে নিয়োগ।
কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে১৫ সেপ্টেম্বর থেকে এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে। এই বিষয়ে আবেদন করতে যোগ্য আবেদনকারীদের IPRC ওয়েবসাইটে আগামী ৫ অক্টোবের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এখানে দশম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা টেকনিসিয়ান , কুক, ফায়ারম্য়ান পদের জন্য আবেদন করতে পারবেন।
কোন পোস্টের কত খালি পদএই IPRC নিয়োগ পদ্ধতিতে ২২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জনকে নিয়োগ করা হবে। টেকনিশিয়ান বি পদে নেওয়া হবে ১৩ জনকে। কুক এ পদে একজন ও ফায়ারম্যান পদে তিনজনকে নিয়োগ করা হবে। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে অটোমোবাাইল, ইলেক্ট্রনিক্স অ্য়ান্ড কমিউনিকেশন ট্রেড থেকে লোক নেওয়া হবে। টেকনিসিয়ান বি পদের জন্য ফিটার, মেশিনিস্ট, টার্নার ,ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেড থেকে আবেদন করা যাবে।
কেবল দশম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে ?আবেদনের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, টেকনিসিয়ান বি পদের জন্য প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি তাদের সংশ্লিষ্ট ITI, NCVT, NTC, NAC শংসাপত্র থাকতে হবে চাকরিপ্রার্থীর। কুক এ পদের জন্য চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কোনও স্বীকৃত হোটল থেকে ক্য়ান্টিনে রাঁধুনি হিসেবে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন। পাশাপাশি ফায়ারম্য়ান পদে আবেদনের ক্ষেত্রে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পাশাপাশি চাকরিপ্রার্থীকে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় প্রথম শ্রেণির ডিপ্লোমা থাকা আবশ্যক আবেদনকারীর।
কত টাকা হবে বেতন ? এই পদে নিযুক্ত হলে আপনি সর্বোচ্চ পোস্ট অনুযায়ী ১.৪২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদটি 'পে লেভেল ৭'-এর অন্তর্ভুক্ত, যার বেতনসীমা ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা। টেকনিশিয়ান বি পদটি 'পে লেভেল ৩'-এর অন্তর্ভুক্ত (বেতনসীমা ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা) ও 'ফায়ারম্যান এ' পদটি 'পে লেভেল ২'-এর অন্তর্ভুক্ত (বেতনসীমা ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা)।
Education Loan Information:
Calculate Education Loan EMI