কলকাতা : কলকাতা : প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। ১৯টি জেলা থেকে মোট ১৩১ জন প্রথম ১০-এ আছেন। উত্তর দিনাজপুর থেকে ১৪ জন, বীভূম থেকে ৬ জন, দক্ষিণ ২৪ পরগণা ১১ জন, পূর্ব মেদিনীপুর থেকে ২৩ জন, বাঁকুড়া থেকে ১৪ জন, নদীয়া থেকে ৩, হুগলী থেকে ৯, কোচবিহার থেকে ৭, পুরুলিয়া থেকে ৯, মালদা থেকে ৫, মুর্শিদাবাদ থেকে ৩, পশ্চিম বর্ধমান থেকে ১ জন, জলপাইগুড়ি থেকে ১ জন, আলিপুরদুয়ার থেকে ২ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ৩ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ৩ জন, পূর্ব বর্ধমান থেকে ৫ জন, হাওড়া থেকে ৪ জন। ৮৪ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। মোট পরীক্ষার্থী সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। গতবারের তুলনায় এবার বেড়েছে মাধ্যমিকে পাসের হার। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৮৩ শতাংশ। মাধ্যমিকে প্রথম দশে ১৩১ জন ১৯টি জেলার ৮৩টি স্কুল থেকে এসেছেন এই ১৩১ জন। প্রথম দশে উত্তর দিনাজপুর। আরও পড়ুন - এবারের মাধ্যমিকে পাশের হারে শীর্ষে কালিম্পং, কোন জেলায় কতজন পাশ করেছে এবারে?

Continues below advertisement

মোট ৭০০ নম্বরের পরীক্ষা হয়েছে। ৬৯৮ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। ৬৯৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন বীরভূমের সরোজিনী দেবী স্মৃতিমন্দিরের প্রিয়তোষ মুখোপাধ্যায়। ৬৯৫ পেয়ে মাধ্যমিকে তৃতীয় হয়েছেন তিনজন।  ইংরেজিতে ফল দেখতে চাইলে ক্লিক করুন এই লিঙ্কে

Continues below advertisement

কীভাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে দেখবেন মাধ্যমিক পরীক্ষার ফলাফল ?

মাধ্যমিকের ফল দেখতে

১. প্রথমে ক্লিক করুন wb10.abplive.com-এ ।                    ২. এরপর দিতে হবে রোল নম্বর এবং জন্ম তারিখ ।                                        ৩. তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে । ৪. এবার ফলাফল ফুটে উঠবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে ।                      

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের জন্য এই বছর একটু আগেই শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা । গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পরই পরীক্ষার্থীরা ফলাফলের আসায় বসে ছিলেন। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি পরীক্ষার ফল ঘোষণার অপেক্ষায় উৎসুক ছিলেন বাবা মায়েরাও। পর্ষদ সূত্রে খবর ছিলই যে, নির্বাচনের পরে, অর্থাৎ মে মাসে ফল প্রকাশ হতে পারে। সেই মতই ৮ মে প্রকাশ পেলো মাধ্যমিক পরীক্ষার ফল। 


Education Loan Information:

Calculate Education Loan EMI