কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বেরবে মাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ফল প্রকাশ হবে ৮ মে। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পাবে ৪ মে। আর তার ঠিক ৪ দিন পর, অর্থাৎ ৮ মে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। শুক্রবার নোটিশ জারি করে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ৮ মে মাধ্যমিকের ফল প্রকাশিত হলেও কোন সময়ে ঘোষণা করা হবে, কটা থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ফল দেখতে পাবেন, তা এখনও জানায়নি পর্ষদ। তবে ৮ মে-র আগেই এই বিষয়গুলো সম্পর্কে বিশদে জানিয়ে দেওয়া হবে বলে পর্ষদ সূত্রে খবর। কখন, কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল, তাও জানানো হবে।
ভোটের আবহের মাঝেই ফল ঘোষণার তারিখও জানিয়ে দিল পর্ষদ। সাধারণত মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। বিধানসভা নির্বাচনের কারণে দেরিতে ফল প্রকাশের সম্বাবনা থাকলেও তা কিন্তু হচ্ছে না। পর্ষদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ঠিক ৮৫ দিন পর এবারও প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। ৪ মে ভোটের ফলাফল প্রকাশের ৪ দিন পর মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, এমনটাই জানিয়েছে পর্ষদ। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, শেষ হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। এবছর প্রায় পৌনে ১০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। জানা গিয়েছে, এবছর ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ৫ লক্ষ ৪৪ হাজারেরও বেশি ছাত্র পরীক্ষা দিয়েছে। আর ৪ লক্ষ ২৬ হাজারেরও বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে এবছর।
প্রতিবারের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকবে,এবিপি আনন্দ। wb12.abplive.com সাইটের মাধ্যমে দেখা যাবে পরীক্ষার রেজাল্ট। খুব সহজ পদ্ধতিতে অনায়াসে দেখতে পাবেন আপনার নিজের রেজাল্ট।
কীভাবে দেখবেন এবিপি আনন্দের ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল?
মেনে চলতে হবে এই কয়েকটি পদ্ধতি ১. রেজাল্ট দেখতে প্রথমে ক্লিক করতে হবে wb10.abplive.com -এ। ২. এরপর দিতে হবে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ। ভুল তথ্য দেবেন না। বার বার দেখে সঠিক তথ্য দিবেন। ৩. তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। ৪. এবার আপনার ফলাফল ফুটে উঠবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে।
Education Loan Information:
Calculate Education Loan EMI