নয়াদিল্লি: NEET থেকে CBSE-র দ্বাদশের পরীক্ষা ঘিরে একাধিক বিতর্ক বারবার দানা বেঁধেছে গত কয়েক। দায় স্বীকার করে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 'দায়িত্ব আমারও ছিল, যা অস্বীকার করতে পারি না। অব্যবস্থার জন্য চিন্তিত ও দুঃখিত। গোটা বিষয়টি তদন্ত করতে IIT-র বিশেষজ্ঞদের দল গঠন। কোনও অসঙ্গতি ধরা পড়লে কাউকে ছাড় নয়।' কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

Continues below advertisement

ধর্মেন্দ্র প্রধান আরও বলেছেন, 'আমরা একজন পড়ুয়ার মনেও কোনও প্রশ্ন বা উদ্বেগ রাখব না, সকলের সমস্যার সমাধান করা হবে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কোনও দোষী ব্যক্তিকে ছাড়া হবে না। যদি কেউ কোনওভাবে জড়িত থাকে, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'

ইতিমধ্যেই NEET-এর প্রশ্নপত্র ফাঁসের পর দেশের অনেকগুলো অনভিপ্রেত ঘটনা ঘটে গিয়েছে। আত্মঘাতী হয়েছেন কেউ কেউ। সেই তালিকায় কিছুদিন আগেই উঠে এসেছিল এক তরুণীর কথা। কর্নাটকের বাসিন্দা, ১৮ বছর বয়সি এক মেয়ে আত্মঘাতী হলেন। বোর্ডের পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছিলেন। গত ২ মে NEET দিয়েছিলেন। কোনও সুইসাইড নোট মেলেনি। তবে মেয়েটির বাবার দাবি, প্রশ্নপত্র ফাঁসের জেরে ভেঙে পড়েছিলেন মেয়েটি। জানা গিয়েছে, কর্নাটকের কলাবুর্গির ১৮ বছর বয়সি ওই NEET পরীক্ষার্থীর নাম ভাগ্যশ্রী পাটিল। PUC অর্থাৎ দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘরের মধ্য়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল মেয়েটির দেহ। কোনও সুইসাইড নোট না মিললেও, পরিবার মানসিক চাপের কথা উল্লেখ করেছে।

Continues below advertisement

উল্লেখ্য, Neet এর প্রশ্নফাঁসের ঘটনায় ইতিমধ্যেই CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।তদন্তকারী সূত্রে খবর, রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ ইতিমধ্যেই ১৮ জনকে আটক করেছে। তদন্তকারী সূত্রে খবর, পরীক্ষার আগে থেকেই বিভিন্ন সমাজমাধ্যমে প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল।একটি হোয়াটসঅ্য়াপ গ্রুপেরও সন্ধান পায় তদন্তকারীরা। রাজস্থানের সীকর জেলা থেকে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে বলে দাবি তদন্তকারীদের। ২০২৪ সালেও এই মে মাসেই NEET-এর প্রশ্ন ফাঁস হয়। সেবার ফাঁস হয় নিট-পিজির প্রশ্নপত্র। দু'বছর পর ফের সেই পরীক্ষাতেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছেন রাহুল গাঁধী। এক্স পোস্টে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, ২২ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর কঠোর পরিশ্রম, ত্যাগ এবং স্বপ্ন ভেঙেচুরে তছনছ হয়ে গিয়েছে।

 


Education Loan Information:

Calculate Education Loan EMI