NHPC Jobs : সরকারি ক্ষেত্রে চাকরি করতে চাইলে এটাই হতে পারে দারুণ সুযোগ। কারণ, ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ শুরু করেছে। সব মিলিয়ে ২০৫ টি পদে হবে এই নিয়োগ। এই পদগুলি NHPC ও তার সহযোগী কোম্পানি NHDC লিমিটেডে রাখা হয়েছে। এখানে এই পদে আবেদনের যোগ্য়তা ছাড়াও বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হল। মনে রাখবেন, GATE স্কোরের ভিত্তিতে হবে এই নিয়োগ।

Continues below advertisement

কাদের নিয়োগ করা হবে 

সম্প্রতি এই নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে  NHPC । যেখানে বলা হয়েছে, সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল শাখা থেকে এই নিয়োগ করা হবে। এই ক্ষেত্রে NHPC-র  ১৮৮টি পদ ও NHDC ১৭টি পদে হবে নিয়োগ। 

Continues below advertisement

কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ?

২৭ নভেম্বর থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরিপ্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এখানে আবেদন করতে পারবেন। আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত এই পদে আবেদন করা যাবে। 

 

আরও পড়ুন : ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 

 


Education Loan Information:

Calculate Education Loan EMI