Powergrid Jobs 2026 : দেরি করলে হাতছাড়া হতে পারে এই সুযোগ। রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ-সুবিধা পেতে হলে এখনই যোগাযোগ করতে পারেন পাওয়ারগ্রিড কর্পোরেশনের সরকারি ওয়েবসাইটে। জেনে নিন, কারা আবেদনের যোগ্য। এখানে রইল বিস্তারিত বিবরণ।

Continues below advertisement

কোন কোন পদে হবে নিয়োগ গত ২১ অগাস্ট পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া ২০২৬ সালের জন্য একটি নিয়োগ নোটিফিকেশন প্রকাশ করেছে। ২৭০টি ফাঁকা পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ITI অ্যাপ্রেন্টিস , ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস , গ্র্যাজুয়েন্ট অ্যাপ্রেন্টিস পদে নেওয়া হবে লোকজন। 

কত তারিখ থেকে নিয়োগ শুরু২৫ অগাস্ট থেকে এই পদগুলিতে আবদনে প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে সেপ্টেম্বর ১০ তারিখ পর্যন্ত। একমাত্র অনলাইনে এই শিক্ষানবীশ পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। মনে রাখবেন, এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে কোনও আবেদনের ফি জমা দিতে হবে না। এক বছরের জন্য এই শিক্ষানবীশ পদ রেখেছে পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। 

Continues below advertisement

কারা আবেদনের যোগ্য১ এই পদে আবদনের ক্ষেত্রে চাকর্রিপ্রার্থীকে অবশ্যই ১৮ বছর বয়স হতে হবে।২ আগে কোনও প্রতিষ্ঠান থেকে যেন কোনওপ্রকার অ্যাপ্রেন্টিসের কোর্স কমপ্লিট না করেন চাকরিপ্রার্থী।৩ চাকরিপ্রার্থী কোনও ক্ষেত্রে ১ বছরের কম অভিজ্ঞতাকে এখানে গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হবে।

কীভাবে এই শিক্ষানবীশ পদে আবেদন করবেন ১ প্রথমে শিক্ষানবীশ পদে আবেদন করতে NAPS/NATS পোর্টালে আবেদন করুন।২ এবার রেজিস্ট্রেশন নম্বর বা এনরোলমেন্ট নম্বর নিজের কাছে সেভ করে রাখুন৩ এই পর্বে এসে পাওয়ারগ্রিড কর্পোরেশনের অফিসিয়াল ওয়োবসাইট powergrid.in-এ যান।৪ এখানে ক্যারিয়ার্স সেকশনে ঢুকে পড়ুন।৫ এই বিভাগে দেখতে পাবেন ‘Engagement of Apprentices’ অপশন৬ এখানে ‘Apply online’ অপশনে ক্লিক করুন।৭  এলরোলমেন্টের যাবতীয় কিছু দিয়ে লগ ইন করুন।৮ পার্সোনাল ও কনট্যাক্ট ডিটেলস জমা দিন।৯ স্ক্যান কপিগুলি আপলোড করুন।১০ এবার কনফারমেশন পেজ সেভ করে ডাউনলোড করে রাখুন। যাতে ভবিষ্যতে তা কাজে লাগে।    

কে পাবে কত স্টাইপেন্ড ?

১ ITI ইলেক্ট্রিসিয়ান পদে যোগ্যরা ১৩,৫০০ টাকা করে পাবেন।

২ সিভিল ডিপ্লোমা পদে যোগ্যরা ১৫,০০০ টাকা করে স্টাউপেন্ড পাবেন।

৩ ডিপ্লোমা ইলেক্র্টিক্যাল পদে যোগ্যরা ১৫,০০০টাকা করে পাবেন 

৪  গ্র্যাজুয়েট ইলেক্র্টিক্যাল পদে যোগ্যরা ১৭,৫০০ টাকা করে পাবেন

৫ গ্র্যাজুয়েট সিভিল পদে যোগ্যরা ১৭,৫০০ টাকা করে পাবেন।

আরও পড়ুন : এয়ারপোর্ট অথরিটিতে হচ্ছে বহু পদে নিয়োগ, ম্যানেজার, জুনিয়ার এক্সিকিউটিভ নিচ্ছে

 

 


Education Loan Information:

Calculate Education Loan EMI