Southern Railway Jobs:  রেলে চাকরির জন্য অপেক্ষা করলে আপনার রয়েছে সেরা সুযোগ। ৪৪৭১টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে সাউদার্ন রেলওয়ে। কেবল মাধ্যমিক পাস ও ITI উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে প্রি ও এক্স ITI ক্যাটেগরির প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য।

Continues below advertisement

কবে থেকে কতদিন এই আবেদন করা যাবেএই শিক্ষানবীশ পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে অ্য়াপ্লাই করতে হবে। গত ২৮ অগাস্ট থেকে খুলে গেছে অনলাইনে আবেদনের উইন্ডো। 

কোন-কোন পদে কতজনকে নেওয়া হচ্ছে ?RRC সাউদার্ন রেলে মোট ৪৪৭১টি শিক্ষানবীশ পদে নিয়োগ করা হচ্ছে। এরমধ্যে ১৭৭টি পোস্ট রিজার্ভ রাখা হয়েছে। বাকি ৪৩০৮টি পদ এক্স ITI ক্যাটেগরির জন্য বরাদ্দ করেছে রেল। যারা মাধ্যমিক পাশ করেছেন তারা এখানে ফিটার, পেন্টার ছাড়াও বিল্ডার পদের জন্য আবেদন করতে পারবেন। তবে মেডিক্যাল ল্যাব টেকনিসিয়ান পদের জন্য আপনাকে ১২ ক্লাস উত্তীর্ণ হতে হবে। সঙ্গে ফিজিক্স, কেমিস্টির, বায়োলজি সাবজেক্ট হিসাবে থাকতে হবে আবেদনকারীর।

Continues below advertisement

এক্স ITI ক্যাটেগরির মধ্য়ে রয়েছে ফিটার ,মেশিনিস্ট, মোটর ভিহিক্যাল মেকানিক, টার্নার, ডিজেল ইঞ্জিন মেকানিক, কারপেন্টার, পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, ওয়েরম্যান, ড্রাফটম্যান, ইলেকট্রিসিয়ান, COPA-PASSA ছাড়াও আরও পদে নিয়োগ করা হবে এই প্রক্রিয়ায়।

কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই পদে আবেদনের ক্ষেত্রেআপনি যদি এই শিক্ষানবীশ পদে আবেদন করতে চান, তাহলে দশম বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে আপনাকে। প্রাক্তন ITI চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে তাদের দশম শ্রেণি রেজাল্টে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও কোনও স্বীকৃত ITI থেকে NCVT/SCVT শংসাপত্র থাকতে হবে চাকরিপ্রার্থীর। ইলেকট্রিসিয়ান ট্রেডের জন্য দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া ছাড়াও বিজ্ঞানে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথ থাকতে হবে আবেদনকারীর। এই বিষয় বিস্তারিত জানতে আপনাকে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। 

কত বছর বয়স হতে হবেএই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স ১৫ বছর ও সর্বোচ্চ ২২ বছর হতে হবে। তবে প্রাক্তন ITI ও MLT ক্যাটেগরির জন্য এই বয়সসীমা সর্বোচ্চ ২৪ বছর রাখা হয়েছে। মনে রাখতে হবে এই ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম প্রযোজ্য হবে। 

স্টাইপেন্ড হিসেবে কত টাকা পাওয়া যাবে এই পদে ১০ শ্রেণি উত্তীর্ণ ফ্রেশাররা মাসে ৮২০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। বাকি ১২ শ্রেণি উত্তীর্ণ ফ্রেসার ও এক্স ITI-রা ৯৬০০ টাকা করে মাসে স্টাইপেন্ড হিসেবে পাবেন। মনে রাখবেন, এখানে আগামী বছর স্টাইপেন্ড বৃদ্ধির একটা সুযোগ থাকে।  

আরও পড়ুন : পরীক্ষা দিতে হবে না, মাধ্যমিক পাসরাও আবেদন করতে পারবেন, BHEL করছে প্রচুর শিক্ষানবীশ নিয়োগ

   


Education Loan Information:

Calculate Education Loan EMI