Sahitya Akademi Jobs : সাহিত্য অ্য়াকাডেমিতে বহু পদে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। ১৩টি পোস্টের জন্য ৩০ টি শূন্য পদে নেওয়া হবে লোক। ডেপুটি সেক্রেটারি, অ্য়াসিস্ট্যান্ট এডিটর, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার, জুনিয়র ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ পদে হচ্ছে নিয়োগ। জেনে নিন, এই পদে আবেদনের জন্য কী যোগ্যতা লাগবে, আবেদনের শেষ তারিখ কবে ?
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদনের পদ্ধতি। চাকরিপ্রার্থীরা স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অন্তর্গত সাহিত্য অ্যাকাডেমি ইতিমধ্যেই এই বিষয়ে একটি নোটিফিকেশন প্রকাশ করেছে। ২২ অগাস্ট এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাহিত্য অ্যাকাডেমি। এই ফর্ম সাহিত্য অ্যাকাডেমির ওয়েবসাইট sahitya-akademi.gov.in থেকে ডাউনলোড করে ফিল আপ করুন। তারপর নয়াদিল্লিতে সাহিত্য অ্যাকাডেমির সেক্রেটারি নয়াদিল্লিতে অ্য়াড্রেস করে তা পাঠাতে হবে।
কীভাবে আবেদন করবেন অফলাইনে১ এই ক্ষেত্রে প্রথমে সাহিত্য অ্যাকাডেমির ওয়েবসাইটে যান২ এবার রিক্রুটমেন্ট বিজ্ঞাপন বিভাগে যান।৩ এই পর্বে নোটিফিকেশন আবেদনের ফর্মটি ডাউনলোড করুন।৪ এখানে যোগ্যতার বিষয়ে জেনে নিন।৫ এবার ফর্মে যা চেয়েছে তা সঠিকভাবে লিখে জমা দিন।৬ এরমধ্যে সেলফ অ্য়াটাস্টেট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগিয়ে দিন।৭ যেখানে অভিজ্ঞতার বিষয়ে জানতে চাওয়া হয়েছে, সেখানে সেলফ অ্যাটেস্টেড শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রামাণ্য় নথি দিয়ে জমা দিন। ৮ এবার ডিমান্ড ড্রাফট তৈরি করে অ্য়াপ্লিকেশন ফি জমা দিন।৯ মনে করে এনভেলপের ওপরে কোন পদের জন্য অ্য়াপ্লাই করছেন তা লিখে দিন।১০ এবার স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় তা পাঠিয়ে দিন।১১ মনে রাখবেন, আপনার অ্য়াপ্লিকেশন যেন ২১ সেপ্টেম্বরের আগে অফিসে পৌঁছয়।
বয়সসীমা কত রেখেছে সাহিত্য অ্য়াকাডেমিআপনি কোন পোস্টে আবেদন করছেন তার ভিত্তিতে বয়সসীমা ১৮-৫০ বছর রাখা হয়েছে। তবে এতে সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় রয়েছে।
আবেদনের যোগ্যতাএখানেও আপনার আবেদনের ভিত্তিতে আপনার যোগ্যাতা বিচার্য হবে। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নানক উত্তীর্ণরা পোস্ট অনুযায়ী এই পদগুলিতে আবেদবন করতে পারবেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI