SSC  JE  Jobs 2026 : জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। সিভিল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ছাড়াও টেলিকম ফিল্ডে হবে এই নিয়োগ। এই পদগুলি ছাড়া ইন্ডিয়ান মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্টে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করবে কমিশন। সব মিলিয়ে ১৭৪৮টি পদে হবে নিয়োগ।

Continues below advertisement

কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবেসম্প্রতি ২ সেপ্টেম্বর থেকে এই পদগুলির জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC । আগামী ২২ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত এই পদে আবেদন করা যাবে। গ্রুপ বি লেভেল ৬ পোস্টের জন্য এই পদে নিয়োগের আবেদন করা হচ্ছে। 

কত টাকা বেতন, বয়সসীমা কী লাগবে ?মনে রাখবেন, এই পদে আবেদনের ক্ষেত্রে লেভেল ৬ স্যালারি দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। সেই ক্ষেত্রে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা বেতন দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। 

Continues below advertisement

এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ১৮-৩০ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর। তবে কিছু ক্ষেত্রে পদ অনুযায়ী এই পোস্ট ৩২ বছর পর্যন্ত হতে পারে। তবে এই ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে সংরক্ষিত আসনে। একটা বিষয় মাথায় রাখতে হবে, চাকরিপ্রার্থীদের টেকনিক্যাল পদের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।  

এখানে রইল গুরুত্বপূর্ণ তারিখ২ সেপ্টেম্বর থেকে আবেদনের উইন্ডো খুলে গেছে। আগামী ২২ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত এই পদে আবেদন করা যাবে।২৩ সেপ্টেম্বর রাত ১১ টা পর্যন্ত আপনি এখানে ফি জমা দিতে পারবেন।২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে কারেকশন উইন্ডো।

কীভাবে আবেদন করবেন ?১ প্রথমে SSC ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে গিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন পূরণ করুন। ২ একবার রেজিস্ট্রেশন পুরো হয়ে গেলে পরীক্ষার যাবতীয় বিবরণ পূরণ করুন। এখানে আপনার পোস্ট ও পরীক্ষা কেন্দ্রের বিষেয় লিখে দিন।৩ এবার আপনার লাইভ ফটো ও সিগনেচার আপলোড করে অ্যাপ্লিকেশন ফি জমা দিন। তারপর যাবতীয় ফর্ম জমা দিন। ৪ মনে করে, এই আপলোডের ফর্মটি সেভ করে তা ডাউনলোড করে রাখবেন। এটি ভবিষ্যতে প্রামাণ্য বিষয় হিসাবে কাজে লাগবে। 

একটা বিষয় মাথায় রাখবেন, ফর্ম পূরণের আগে যাবতীয় প্রয়োজনীয় নথি হাতের সামনে নিয়ে ফিলআপ করতে বসবেন। এতে দ্রুত আবেদনপত্র পূরণ করতে সুবিধা হবে। 

আরও পড়ুন : ৪,৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে রেল, মাধ্যমিক পাস ছাড়াও এঁরা আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI