কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেওয়া হল। হেস্টিংসের কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হল তাঁকে। প্রার্থী নন, তাও কীভাবে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) কাউন্টিং সেন্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করতে কমিশনের নির্দেশ। অন্যদিকে ফোন নিয়ে গণনাকেন্দ্রে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারীর ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কমিশন। ভবানীপুরের ২ প্রার্থীর কাছ থেকেই ফোন নিয়ে নেওয়ার নির্দেশ। মোবাইল ফোন নিয়ে কীভাবে কাউন্টিং সেন্টারে? কড়া নির্দেশ কমিশনের। প্রার্থী নন, তবুও কীভাবে কাউন্টিং সেন্টারে অভিষেক, তাই নিয়েই প্রশ্ন তুলেছে কমিশন। 

Continues below advertisement

আগেই নির্দেশিকা দেওয়া হয়েছিল যে যাঁরা যাঁরা প্রার্থী তাঁরা ছাড়া কাউন্টিং সেন্টারের ভেতরে কাউকে যেতে দেবে অনুমতি দেবে না নির্বাচন কমিশন। প্রার্থীদের জন্য আলাদা কিউ আর কোড দিয়ে প্রার্থীদের আলাদা কার্ড করা হয়েছিল। সেই কার্ড ছাড়া কেউ কাউন্টিং সেন্টারে ঢুকতে পারতেন না। কিন্তু 

অভিষেক বন্দ্যােপাধ্য়ায়ের সঙ্গে হেস্টিংসে তাঁর দেহরক্ষীরাও ছিলেন। কিন্তু তাঁকে সঙ্গে সঙ্গে কমিশনের আধিকারিকরা আটকে দেন। যেহেতু প্রার্থী নন তার জন্য়ই তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। কমিশনে সেই খবর আসার পরই তৃণমূলের সেকেণ্ড ইন কমান্ডকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী দুজনেই দু'জনেই হেভিওয়েট প্রার্থী বলে তাঁদের মোবাইল ব্য়বহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া সোমবার দুপুরে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলের গণনাকেন্দ্রে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গেটের বাইরে যখন তাঁর কনভয় থামে, তখনই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। গণনাকেন্দ্রের ভিতরে ঢোকার চেষ্টা করেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাইয়ের স্ত্রী, তৃণমূলের কাউন্সিলর, কাজরী বন্দ্য়োপাধ্য়ায়। তাঁকে ঘিরেও শুরু হয় বিজেপির বিক্ষোভ। বিক্ষোভের মুখে ফিরে যেতে বাধ্য় হন তিনি।

Continues below advertisement

এদিকে, হেস্টিংসের গণনাকেন্দ্রে, দক্ষিণ ২৪ পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রের গণনা চলছিল। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সেখানে গেলে, তাঁকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ।  ওঠে চোর স্লোগান। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মানুষের যা রায় হবে, সেটা আমি কেন, সভ্য় সমাজের সকলের উচিত সেটা মাথা পেতে নেওয়া। কিন্তু, যেভাবে স্লো কাউন্টিং হচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব ধৈর্য্য় ধরুন। কেউ কাউন্টিং-এর জায়গা ছেড়ে বেরোবেন না। প্রতিটা ফল বলা হচ্ছে না।'