এক্সপ্লোর

Abhishek Banerjee: 'একদিকে দিদি দিচ্ছেন, আর একদিকে মোদি নিচ্ছেন ' ! লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে এ কী বললেন অভিষেক ?

West Bengal Election: বিনপুরের জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ ! 'একদিকে দিদি দিচ্ছেন, আর একদিকে মোদি নিচ্ছেন ' ! লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে এ কী বললেন অভিষেক ?

বিনপুর: প্রার্থী ঘোষণার পর থেকে ভোটের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। জোর কদমে চলছে প্রচার। মঞ্চ থেকে আক্রমণ, পালটা আক্রমণও অব্যাহত। শুক্রবার বিনপুরের জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় দাবি করলেন তিনি। 

বিনপুরে আজ ভোট প্রচারের যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে বিজেপিকে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেন তিনি। অভিষেক প্রশ্ন করে বলেন, ' আমি আপনাদের কিছু তথ্য দিয়েছি, যেখানে তৃণমূলের সরকার বিগত পাঁচ বছরে কি করেছে। আমি আরও তথ্য আপনাদের দেব। কিন্তু বিজেপির যে নেতা কর্মীরা আপনাদের কাছে প্রচারের জন্য আসছে, এদের কাছে তথ্য চাইবেন না। ১২ বছর মোদির সরকারের ক্ষমতায় বিনপুরের জন্য, জামবনির জন্য, কি কাজ এই বিজেপি সরকার করেছে? আমাদের আদিবাসী ভাইদের জন্য কি কাজ করেছে? তপশিলি মায়েদের জন্য কি কাজ করেছে?''  

বিজেপি কী কী করেছে, এই প্রশ্ন তোলার পাশাপাশি মমতা বন্দোপাধ্যায় বিনপুরের জন্য কী করেছেন, তার বিস্তারিত তথ্যও অভিষেক জানান। তিনি বলেন, '' দিদি প্রতি মাসে তপশিলি মায়েদের, বোনেদের, জনজাতি মায়েদের, দিদিদের, বোনেদের, বৌদিদের প্রতি মাসে ১৭০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আর অন্যদিকে মোদি বাবু গ্যাসের দাম বাড়িয়ে, খাবারের দাম বাড়িয়ে, রান্নার তেলের দাম বাড়িয়ে, চা পাতার দাম বাড়িয়ে, দুধের দাম বাড়িয়ে আপনার থেকে সেই টাকা কেড়ে নিচ্ছে। একদিকে দিদি দিচ্ছেন, আর একদিকে মোদি নিচ্ছেন।'' 

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, তাদের আমি মনে করি রাজনৈতিক ভাবে তারা দেউলিয়া।' ' এবার ভোট টা ধর্মে নয়, কর্মের নামে দিন। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'যদি তৃণমূল না থাকে, কিছু পাবেন না' ! তিনি আরও জানান, ' আমরা স্বাস্থ্য সাথীর ৫ লাখ সবাইকে দিই। তার বাড়িতে রেডিও থাকতে পারে, TV থাকতে পারে, পাকা বাড়ি হতে পারে, আমরা এসব বুঝিনা। ১ কোটি ২০ লক্ষ পাকা বাড়ি বানিয়ে দিয়েছি। আগামীদিন যে কটা কাঁচা বাড়ি আছে, সবকটা বানিয়ে দেব। আমাদের অঙ্গীকারে বলা আছে। লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। ' 

বিহারের নির্বাচনের প্রসঙ্গ তুলে মমতা জানান, ' ওই বিজেপির মত বিহারের নির্বাচনের সময় আট হাজার, পরের দিন  বুলডোজার। সব ভেঙে দিয়ে বলছে, দাও সব ফেরত দাও। মনে রাখবেন আমাদের টুকলি করেও দুই একটা জায়গায় যেটা করেছে, TV, স্কুটি, ফোন থাকলে পাবেনা।' 'এরা দেখবে ইস্তেহারে উল্টোপাল্টা বলবে। অন্নপূর্ণা ভাণ্ডার, কিছু নেই। বেটি বাঁচাও-বেটি পড়াও, দেখেছেন কেউ পায়? শুধু ওদের প্রচার।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !

ভিডিও

Baharampur Train Accident: লেভেল ক্রসিংয়ে কর্মচারী থাকা সত্ত্বেও কী করে দুর্ঘটনা? ঘটনাস্থলে তদন্তকারীরা
Tarapith Rath Yatra 2026: তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা, জগন্নাথ নন, রথে চড়ে নগর পরিক্রমা করেন স্বয়ং মা তারা
Mahesh Rath Yatra 2026: ৬৩০তম বর্ষে হুগলির মাহেশের রথযাত্রা, মহা-সাড়ম্বরে পূজিত হলেন প্রভু জগন্নাথ
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড তারকা কাজল
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget