এক্সপ্লোর

Abhishek Banerjee : 'কেউ বাঁচাবে না', নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার অভিষেকের; কী বললেন ?

Suvendu Adhikari : পাল্টা তৃণমূলকে হারানোর চ্য়ালেঞ্জ করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

বিটন চক্রবর্তী, সন্দীপ সরকার, নন্দীগ্রাম : ভোটের চারদিন আগে নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে বিজেপিকে চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মা-বোনেরা যদি প্রতিরোধের রাস্তা বেছে নেন, তা হলে তৃণমূলের প্রার্থী ২৫ হাজার ভোট জিতবেন, মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের। পাল্টা তৃণমূলকে হারানোর চ্য়ালেঞ্জ করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 

শুভেন্দু অধিকারীর গড়। হাইভোল্টেজ সেই নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইট তৃণমূলের। আগামী বৃহস্পতিবার ভোট হবে এখানে। তার ৪ দিন আগে সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই তৃণমূলের টার্গেট সেট করে দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বললেন, "এখানে ধমকানো-চমকানো হচ্ছে। নোটিস পাঠাচ্ছে। আমি সব খবর রাখি। আমি অনুরোধ করে গেলাম, কেউ ভয় পাবেন না। এলাকায় প্রতিবাদ-প্রতিরোধ করতে হবে।"  

পাল্টা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, "ওঁর পিসিকে প্রত্যাখ্যান করেছে নন্দীগ্রাম। এটা মাথায় রেখে ওঁর এসব কথা বলা উচিত। নন্দীগ্রামের মানুষ আমাকে চেনে। এসব আওয়াজ দিয়ে কোনও লাভ নেই ওখানে। ওঁর পিসি কেন দাঁড়ালেন না আমার বিরুদ্ধে… যদি এত দম থাকে ?" 

একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে ভবানীপুরকে পাখির চোখ করেছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে তখন তাঁকে নন্দীগ্রামেও হারাতে মরিয়া তৃণমূল। এদিন মঞ্চ থেকে বদলার হুঙ্কারও দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এসেছে পাল্টা কটাক্ষও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "বদলা হবে ? বদলা হবে ? আমি কথা দিয়ে যাচ্ছি, এবার DJ বাজবে ৪ তারিখের পর। স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই বলেছি, ৪ তারিখ বারোটার পর দেখা হবে। খেলা হবে। যতই নাও রামের নাম, বিজেপি হারবে এবার নন্দীগ্রাম। কেউ বাঁচাবে না।"

শুভেন্দুর পাল্টা হুঙ্কার, "ওঁকেও আমি বলছি, নন্দীগ্রাম ধরে রাখব, ভবানীপুরে ওঁর পিসিকে হারাব।"

সম্প্রতি ডায়মন্ডহারবারের মডেলে নন্দীগ্রামে 'সেবাশ্রয়' ক্য়াম্পের সূচনা করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ভোটের প্রচারেও সেই প্রসঙ্গ টানেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। অভিষেক বলেন, "যে কায়দায় আদলে 'সেবাশ্রয়' হয়েছিল এখানে ব্লকে ব্লকে, নন্দীগ্রাম এক নম্বর ব্লক, ২ নম্বর ব্লক, আর জেলা জুড়ে যত ব্লক আর টাউন রয়েছে - সব জায়গায় উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা শিবির করে মানুষকে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে।"

নন্দীগ্রামে এবার তৃণমূলের বাজি এক সময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি পবিত্র কর। বিরোধী দলনেতাকে হারাতে নন্দীগ্রামেরই ভূমিপুত্রের ওপরেই ভরসা রেখেছে তৃণমূল। শেষ পর্যন্ত নন্দীগ্রামের ব্য়াটন কার হাতে থাকবে, উত্তর মিলবে ৪ মে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget