কলকাতা: দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করছে বিজেপি। সেই প্রথম তালিকা ঘোষণার পর থেকেই এলাকায় এলাকায় শুরু হয়েছে সমর্থকদের একাংশের বিক্ষোভ। এবার স্থানীয়দের অপছন্দের কথা বুঝতে পেরে উত্তরবঙ্গের এক কেন্দ্রে প্রার্থী বদলে দিল গেরুয়া শিবির। ময়নাগুড়িতে কৌশিক রায়কে প্রার্থী করেছিল বিজেপি। জলপাইগুড়ি ময়নাগুড়িতে সমর্থকরাই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন।  প্রার্থী বদল না হলে এলাকায় কাজ না-করার  হুমকি দেন তাঁরা। কেউ কেউ দল ছাড়ারও হুমকি দেন। প্রার্থী বদলের জন্য় ২৪ ঘণ্টা সময়সীমাও বেঁধে দেন দলের বিক্ষুদ্ধ কর্মী-সমর্থকরা। পরিস্থিতি বুঝে ময়নাগুড়িতে প্রার্থীই বদলে দিল বিজেপি। ময়নাগুড়ির নতুন বিজেপি প্রার্থী ডালিম রায়।  আরও পড়ুন : বিজেপির প্রার্থী নিয়ে খুশি মানুষ? ভোটে বাজিমাত করতে পারবে বিজেপি? কী বলছে Sange Suman Poll-এর ফল?

Continues below advertisement

বাকি আরও ১৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ২৯৪ আসনের মধ্যে এখনও ৬টি আসনে প্রার্থী দেওয়া বাকি রয়েছে বিজেপির।

  • চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক।
  • কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হলেন সন্তোষ পাঠক।
  • সিতাইয়ে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা।
  • নাটাবাড়ির বিজেপি প্রার্থী গিরিজাশঙ্কর রায়।
  • বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর ।
  • মগরাহাট পূর্বের বিজেপি প্রার্থী উত্তম কুমার বণিক।
  • ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা।
  • সোনারপুর উত্তরের বিজেপি প্রার্থী দেবাশিস ধর।
  • হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী শ্যামল হাতি। 
  • পাঁচলার বিজেপি প্রার্থী রঞ্জনকুমার পাল।
  • চণ্ডীপুরের বিজেপি প্রার্থী পীযূষকান্তি দাস।
  • গড়বেতার বিজেপি প্রার্থী প্রদীপ লোধা।
  • মেমারির বিজেপি প্রার্থী মানব গুহ।
  • বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায় ।  উল্লেখযোগ্য দু'টি নামএর মধ্যে মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য দু'টি নাম। সন্তোষ পাঠক ও সোমা ঠাকুর।
  • নজরে চৌরঙ্গী : গত ২৩ মার্চ, বিজেপিতে যোগ দেন কংগ্রেসের দীর্ঘদিনের নেতা ও চার বারের কাউন্সিলর সন্তোষ পাঠক।  এবার তাঁকেই চৌরঙ্গীতে বিধানসভা ভোটের প্রার্থী করল বিজেপি। যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী, তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। 
  • নজরে মতুয়াগড় বাগদা : পশ্চিমবঙ্গে ভোট মানেই সবার নজর থাকে ঠাকুরনগরের মতুয়াবাড়িতে। এবারও সেখানে চমক।বাগদা কেন্দ্রে বিজেপি টিকিট দিল সোমা ঠাকুরকে। তিনি বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী।ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে ও মতুয়াবাড়ির একজন সদস্য। মধুপর্ণা ও সোমা ঠাকুর সম্পর্কে ননদ ও বৌদি। এবার এই দু'জনের লড়াই দেখবে বাগদা।
Continues below advertisement