West Bengal Election Result 2026 : বঙ্গে বিজেপি (BJP) বিপুল ভোটে জয় পেতেই আশায় বুক বাঁধছে রাজ্যবাসী। ভোটের আগে নানান আর্থিক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে গেরুয়া ব্রিগেড। এবার সেই সংকল্প বাস্তবায়নের সময় এসেছে বিজেপির। জেনে নিন, কী কী প্রতিশ্রুতি ছিল বিজেপির সংকল্পপত্রে (BJP Manifesto For West Bengal)।
রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক আর্থিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সংকল্পপত্র প্রকাশ করেছিলেন। যেখানে রাজ্যের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য একাধিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। কী কী রয়েছে সেখানে।
মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন রাজ্যর মহিলাদের জন্য 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প চালু করে। যাতে মাসে ১৫০০ শেষ দেওয়া হয়েছে মহিলাদের। সংকল্পপত্রে এই টাকাই বাড়িয়ে দ্বিগুণ করার কথা বলেছে বিজেপি। সেই অনুযায়ী, প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার কথা তাদের।
এ ছাড়াও রয়েছে বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ সুবিধাএখানেই শেষ নয়, স্নাতক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। যেকল ছাত্র-ছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চান, তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এককালীন ১৫০০০ টাকা দেবে সরকার।
কৃষকদের জন্য কী বিশেষ সুবিধা দেবে বিজেপিজয় লাভের পর কেন্দ্রীয় সরকারের পিএম-কিষাণ নিধি প্রকল্পের সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও ৩,০০০ টাকা যোগ করা হবে। অর্থাৎ কৃষকরা বছরে মোট ৯,০০০ টাকা পাবেন এই রাজ্যে। সারা দেশে কিষাণ নিধি যোজনা অনুযায়ী ৬০০০ টাকা দেয় সরকার।
সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কী সুবিধাএর মধ্যে সবথেকে বড় বিষয় ছিল ডিএ নিয়ে। বিজেপির সংকল্প পত্রে লেখা হয়েছে, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানো ও সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কার্যকর করা হবে। এবার সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্য় সরকারি কর্মীরা।
সরকারি স্বাস্থ্যবিমার সুবিধা, অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণাবিজেপির সংক্লল্পপত্র অনুসারে, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে রাজ্য়বাসী। রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প 'আয়ুষ্মান ভারত' চালু করা হবে। যেখানে পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে।
সারা দেশে চালু হলেও বঙ্গে এসে থমকে গিয়েছিল প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা। রাজ্য়ে বিজেপির বিপুল জয় লাভের পরই যা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। শীঘ্রই বঙ্গে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)। যার ফলে প্রতি বছরে বিনামূল্য়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের জন্য পাবেন আপনি। এতে হাসপাতালে ভর্তি, ওষুধ ও ডায়াগনস্টিক খরচ অন্তর্ভুক্ত থাকবে।
মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহণ : চমক থাকবে মহিলাদের পরিবহণের ক্ষেত্রেও। সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করা হবে, এমনই বলা হয়েছে বিজেপির সংকল্পপত্রে।
