এক্সপ্লোর

Election Bike Rule : 'ক্ষমতা আছে বলে, অপব্যবহার করা যায় না', বাইক-নির্দেশিকা নিয়ে এবার আদালতের ভর্ৎসনা ইলেকশন কমিশনকে

বিচারপতি  কৃষ্ণা রাও একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন কমিশনের এই নির্দেশিকা নিয়ে। তিনি বলেন, "আপনারা কেন এমার্জেন্সি ঘোষণা করছেন না?"

সৌভিক মজুমদার, কলকাতা : ভোটের ২ দিন আগে থেকে কোনও মোটর বাইক চলাচল নিয়ে একগুচ্ছ নিয়ম জারি করেছে কমিশন। ভোটের দিন শুধু নয়, ভোটের ২ দিন আগে থেকেই শুরু হয়ে যায় সাইলেন্ট পিরিয়ড। এই সময়কালে মোটর বাইকে র‍্যালি নিষিদ্ধ করেছে কমিশন, সেই সময় থেকেই দু-চাকা নিয়ে রাস্তায় বেরোনোর ক্ষেত্রে নানা কড়াকড়ি করেছে নির্বাচন কমিশন।  নির্বাচন কমিশনের এই নির্দেশিকা নিয়ে একটি মামলায়   কলকাতা হাইকোর্টে বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হল নির্বাচন কমিশনকে।

আদালতে কড়া প্রশ্ন বিচারপতির

বিচারপতি  কৃষ্ণা রাও একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন কমিশনের এই নির্দেশিকা নিয়ে। তিনি বলেন, "আপনারা কেন এমার্জেন্সি ঘোষণা করছেন না?" তিনি আরও বলেন, "২দিন আগে থেকে এমার্জেন্সি ঘোষণা করে ভোট করান ...দরকারে জরুরি অবস্থা ঘোষণা করুন, তাহলে মানতে হবে কর্তৃপক্ষ ব্যর্থ"। এভাবেই কমিশনের সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি। তাঁর মতে, এর ফলে , এর ফলে অসুবিধেয় পড়ছেন সাধারণ নাগরিকরা। বিচারপতি স্পষ্টভাবে জানান, "এভাবে সাধারণ নাগরিকের অধিকার হরণ করা যায় না"। বিচারপতির তীর্যক মন্তব্য , "তাহলে গাড়িও বন্ধ করে দিন"। 

বিচারপতি কৃষ্ণা রাও আরও বলেন, ' এটা অন্যায়। অন্য রাজ্যে কোথায় কোথায় এমন বিজ্ঞপ্তি দিয়েছে, দেখান...২৪ ঘণ্টার জন্য হলেও মানা যায়। এখানে ৭২ ঘণ্টার বেশি। আপনাদের পুলিশ প্রশাসন আছে, CCTV আছে তাহলে এগুলোর দরকার কী?  সব বন্ধ করে দিন। বিজ্ঞপ্তি দিয়েছেন। কিসের ভিত্তিতে? নজির কোথায়? রেফারেন্স দিন। অযৌক্তিক ভাবে এতদিন ধরে সব কিছু থামিয়ে রাখার চেষ্টা।' 

কমিশনের ক্ষমতা ব্যবহারে প্রশ্ন

আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলে। বিচারপতি  প্রশ্ন করেন, কমিশনের কাছে এমন কোনও তথ্য আছে কি যে , বাইক নিয়েই এ ধরনের গন্ডগোল করা যায় ! "কোর্টকে দেখান, গত ৫ বছরে কত বাইকের বিরুদ্ধে FIR করা হয়েছে" বলেন বিচারপতি। কমিশনকে ভর্ৎসনা করে তিনি বলেন, "ব্যর্থতা ঢাকতেই ২দিন আগে থেকে সবকিছু স্তব্ধ করার পদক্ষেপ করা হয়েছে"।

তিনি আরও অভিযোগ তোলেন, "ভোটের সময় আপনাদের যে ক্ষমতা আছে, তার অপব্যবহার করছেন"। অন্য রাজ্যে কোথায় কোথায় এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, দেখান"।

নাগরিক অধিকার হরণের অভিযোগ

 বিচারপতির কড়া  মন্তব্য, "ইলেকশন কমিশনের পাওয়ার আছে বলে যা খুশি করা যায় না"। তিনি আরও বলেন, "নাগরিকদের এই ভাবে হেনস্থা করার চেষ্টা হচ্ছে"।

শুক্রবার হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে নির্বাচন কমিশন জানাবে কেন ভোটের ৩ দিন আগে থেকে বাইকে এই নিষেধাজ্ঞা জারি করা হল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget