কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আগাম ইঙ্গিত মিলেছে। মূলত তৃণমূল এবং বিজেপি-র মধ্যেই জোর লড়াই এবার। যদিও খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের দাবি, এবার একতরফা রেজাল্ট হবে। বিজেপিই জিতবে এবং রাজ্যে নতুন সরকার হবে বলে আশাবাদী তিনি। শুধু তাই নয় তৃণমূলকে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি। (Dilip Ghos on Election Results)

Continues below advertisement

সোমবার সকাল ৮টা থেকে গণনা শুরু হতে চলেছে। তার আগে চরনম তৎপরতা সর্বত্র। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলিকে। খড়গপুরে এদিন সকালে উপস্থিত ছিলেন দিলীপ। তিনি বলেন, "দেখতে পাচ্ছেন, পুলিশ আর ফোর্সই আছে। আর কেউ নেই। যারা ভোটে গন্ডগোল করতে পারেনি, এবার চেষ্টা করবে। সেটা বিফলও করা হবে। শান্তিপূর্ণ ভোটগণনা হোক, শান্তিপূর্ণ রেজাল্ট হোক, এটাই চাই আমরা। কমিশনও চাইছে। তাই চেষ্টা করেও গন্ডগোল করতে সফল হবে না।" (West Bengal Election Results)

আরও পড়ুন: ‘আমার মাথায় ফের চুল গজাবে, আজকের পর থেকে মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী’, বললেন বিজেপি-র কৌস্তভ বাগচি

Continues below advertisement

এবারে কত ব্যবধানে জয় আশা করছেন দিলীপ? তাঁর বক্তব্য, "মার্জিন ভালই হবে বলে আশা করছি। আমরা টার্গেট রেখেছি ১ লক্ষ। খড়গপুরের মানুষের কাছে ১ লক্ষের দাবি রেখেছি আমরা। নিশ্চয়ই তাঁরা এই দাবি পূরণ করবেন।" কিন্তু এ তো গেল খড়গপুরের কথা। গোটা রাজ্যে বিজেপি-র ফল কী হবে? দিলীপ বলেন, "একতরফা হবে রেজাল্ট। দেখে রাখুন। নতুন সরকার হবে।"

এবারে দু'দফায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গে। প্রথম দফায় গত ২৩ এপ্রিল ভোটগ্রহণ হয় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে। 

আরও পড়ুন: সবচেয়ে বেশি রাউন্ড চুঁচুড়ায়, সবচেয়ে কম মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম, বীজপুরে, শুরু হচ্ছে ভোটগণনা

দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় গত ২৯ এপ্রিল। ভোটগ্রহণ হয় নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে। দুই দফাতেই এবার রেকর্ড হারে ভোটদান হয়। ২০২১-এর বিধানসভা ভোটের তুলনায় ২০২৬-এ ভোটার সংখ্যা ৫১ লক্ষ কমলেও, গতবারের তুলনায় এবার প্রায় ৩১ লক্ষ ভোট বেশি পড়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রায় ৮২ শতাংশ ভোট পড়েছিল। আর এবার ২০২৬-এ গড়ে ভোট পড়েছে প্রায় ৯৩ শতাংশ। অর্থাৎ, গতবারের তুলনায় এবারের নির্বাচনে প্রায় ১১ শতাংশ ভোট বেশি পড়েছে। এই বিপুল ভোটদান নজিরবিহীন এবং সর্বকালীন রেকর্ড। শতাংশের পাশাপাশি রেকর্ড তৈরি হয়েছে সংখ্যার হিসাবেও। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এরাজ্য়ে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৩৪ লক্ষ। SIR-এর জেরে এবার ভোটার সংখ্যা কমে হয়েছে প্রায় ৬ কোটি ৮৩ লক্ষ। অর্থাৎ, ২০২১-এর তুলনায় এবার ৫১ লক্ষ ভোটার কমেছে। 

তবে মোট ভোটার কমলেও প্রদত্ত ভোট চোখে পড়ার মতো বেড়েছে। ২০২১-এ ভোট দিয়েছিলেন ৬ কোটি ৩ লক্ষ ভোটার। আর, এবার মোট ভোট দিয়েছেন ৬ কোটি ৩৪ লক্ষ ভোটার। ২ দফা মিলিয়ে ২০২১-এর তুলনায় ভোটদাতার সংখ্যা বেড়েছে প্রায় ৩১ লক্ষ। প্রথম দফায় যে ১৬টি জেলায় ভোট হয়েছে, ২০২১-এর তুলনায় সেই জেলাগুলিতে, প্রায় সাড়ে ২১ লক্ষ বেশি ভোট পড়েছে। আর, দ্বিতীয় দফার ৭ জেলায় বেশি ভোট পড়েছে প্রায় সাড়ে ৯ লক্ষ।