এক্সপ্লোর

Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ

Kerala Assembly Election 2026 : কেরলের ১৪০টি আসনে ভোটগ্রহণ হবে আগামী ৯ এপ্রিল। এক দফাতেই সম্পন্ন হবে এই নির্বাচন। ফল প্রকাশ করা হবে ৪ মে।

Kerala Assembly Election 2026 : এবারই কেরলে গদিতে হ্যাট্রিক পূর্ণ হবে পিনারাই বিজয়নের ? আজ সরকারিভাবে কেরলে বেজে গেল বিধানসভা নির্বাচনের রণডঙ্কা। রবিবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে, কেরলের ১৪০টি আসনে ভোটগ্রহণ হবে আগামী ৯ এপ্রিল। এক দফাতেই সম্পন্ন হবে এই নির্বাচন। ফল প্রকাশ করা হবে ৪ মে।

এক নজরে নির্বাচনের পরিসংখ্যান:
কেরলের নির্বাচনী ময়দানে এবার ভাগ্য পরীক্ষা হবে হেভিওয়েট প্রার্থীদের। দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

মোট আসন: ১৪০

ম্যাজিক ফিগার: ৭০

ভোটের তারিখ: ৯ এপ্রিল (এক দফায়)

ফলাফল: ৪ মে

বর্তমান বিধানসভার মেয়াদ শেষ: ২৩ মে

ভোটার তালিকা ও জনবিন্যাস:
রাজ্যে এবার মোট ভোটারের সংখ্যা ২.৭০ কোটি। কেরলে মহিলা ভোটারের আধিপত্য লক্ষ্য করা গেছে।

পুরুষ ভোটার: ১.৩১ কোটি

মহিলা ভোটার: ১.৩৮ কোটি

তৃতীয় লিঙ্গ: ২৭৭ জন

কে আসবে ক্ষমতায়
এই নির্বাচন ৮০ বছর বয়সী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের (LDF) কাছে এক অগ্নিপরীক্ষা। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পতনের পর কেরল এখন ভারতের একমাত্র রাজ্য যেখানে বামেরা ক্ষমতায় রয়েছে। বিজয়ন সরকার এবার হ্যাট্রিক করে ইতিহাস গড়তে মরিয়া।

ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত:
কেরলের রাজনীতি সাধারণত বাম (LDF) এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোটের (UDF) মধ্যে পরিবর্তিত হয়। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ২০ শতাংশ ভোট পেয়ে বিজেপি (BJP) এবার বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। ফলে চিরাচরিত পালাবদলের রাজনীতি ভেঙে লড়াই এবার ত্রিমুখী হওয়ার সম্ভাবনা প্রবল।

Assam Assembly Election 2026 : রবিবার অসমসহ মোট পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। কমিশনের ঘোষণা অনুযায়ী, অসমের ১২৬টি আসনে আগামী ৯ এপ্রিল একদফায় ভোটগ্রহণ করা হবে এবং নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ৪ মে।

এক নজরে নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়সূচি:
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন: ২৪ মার্চ

ভোটগ্রহণের তারিখ: ৯ এপ্রিল

ভোট গণনা ও ফলাফল: ৪ মে

নির্বাচনী প্রস্তুতি ও প্রেক্ষাপট
আজ নতুন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার জানান, অসমের প্রায় ২.৫ কোটিরও বেশি ভোটার তাদের পরবর্তী পাঁচ বছরের প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই সমগ্র রাজ্যে আদর্শ আচরণবিধি (MCC) কার্যকর হয়েছে। এর ফলে সরকার এখন কোনও নতুন নীতি ঘোষণা বা নির্বাচনী প্রচারে সরকারি কর্মসূচি প্রকাশ করতে পারবে না। এর মধ্যে পুরুষের সংখ্যা ১.২৫ কোটি, মহিলার সংখ্যা ১.২৫ কোটি, তৃতীয় লিঙ্গের সংখ্যা ৩৪৩ জন

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget