কলকাতা : SIR নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা দিলেন, আজ না হয় কাল, বাদ পড়া ভোটারদের ফের তালিকায় ঢোকাবেনই। কিছুদিন আগে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক। পিংলায় মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি কিন্তু সারাদিন করে যাচ্ছি। আপনাদের জন্য আমি সুপ্রিম কোর্টেও গেছি। রাস্তায় বসে আছি।   লিস্টে আপনাদের নাম তুলেই ছাড়ব, আজ বা কাল, এটা জেনে রাখুন। আমি যখন কোনও ইস্যু ধরি, সেটা শেষ পর্যন্ত চেষ্টা করি।

Continues below advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ইতিমধ্যেই ৩২ লক্ষ মানুষের নাম উঠেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনও কথা নেই কমিশনের আদেশে। বিহারের বেলায় নেই, শুধু বাংলার বেলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে বিজেপি মিসক্রিপেন্সি? মানুষের ভোট কেটে বাংলা দখল করতে এসেছেন। তৃণমূলের সিটগুলো দেখে দেখে বেছেছেন, AI দিয়ে আপনারা নামের বানান ভুল লিখেছেন, তাই তার নাম বাদ হয়েছে। ' 

এছাড়াও তিনি বলেন, 'কোনও মেয়েরা বিয়ে করেছে, তার নামটা বাদ দিয়েছে। কোনও মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, তার জন্য নামটা বাদ দিয়েছেন। আজ দেখাতে পারেন একটা রাজ্য, যেখানে বিনাপয়সায় রেশন, চিকিৎসা, স্কুলে, সাইকেল, ধামসা-মাদল, স্মার্টফোন, মিড ডে মিল, জুতো, স্কুল ড্রেস দেয়।' 

Continues below advertisement

কমিশনের পাশাপাশি তিনি আক্রমণ শানান অমিত শাহের বিরুদ্ধেও। বলেন, 'বিহারে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। কালকে মাননীয় সুপ্রিম কোর্টও এটা বলেছে। তাহলে বাংলায় কেন? তার কারণ, দিল্লি থেকে এসেছেন মোটা ভাই, সাথে এসেছেন ED আর CBI. যত পারো নাম কাটো ভাই, আর যত পারো সন্ত্রাস করে যাই। কারণ বাংলাকে দখল করতে হবে। আমি বলি নিশ্চিন্তে থাকুন, বাংলাকে দখল করা এতো সহজ নয়। আর বাংলাকে দখল আজ কেন, কোনও দিনই তোমরা করতে পারবে না।' 

 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ বার্তা

এদিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা কাড়ি না। বিজেপি বিহারে যেটা দিয়েছিল, একবার ভোটের আগে, ভোটের পরের দিন বুলডোজার চালাল। আর এখন মহিলাদের গিয়ে বলছে, সব ফেরত দাও। সব টাকা ফেরত দিন। কোথার থেকে দেবে? আমরা তো ২০২১ থেকে চালাচ্ছি, ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। আজকে ১ হাজার ৫০০ এবং ১ হাজার ৭০০ হয়েছে।

আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে, আজ জনসভা থেকেই স্পষ্ট করলেন অমিত শাহ