Continues below advertisement

কলকাতা : সকাল সকাল ভোটের দিন রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ।  সকাল তখন সাতটা বা সাড়ে সাতটা। এমন দৃশ্য কখনও দেখেছেন বলে মনে করতে পারে না শহরবাসী। কারণ এত সকাল সকাল ভোটের দিন বেরোন না তৃণমূল নেত্রী। কিন্তু এবার তিনি নিজের নিয়ম নিজেই ভেঙেছেন। বলছেন, সারাদিন দলনেত্রী হিসেবে রাস্তাতেই থাকবেন। ভোটের সকালেই তিনি অভিযোগ করেন, তাঁর কেন্দ্রের মধ্যেই নামিয়ে দেওয়া হচ্ছে তাঁর ব্যানার, ছিঁড়ে ফেলা হচ্ছে।                 

এই অভিযোগ শুনে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যানার খুলে দেওয়া হচ্ছে ? কে খুলছে ! খুব অন্যায়। এসব কাজ তো তৃণমূলের কাজ। এত শক্তি কে পেয়ে গেল যে মুখ্যমন্ত্রীর ব্যানার খুলে দেওয়া হচ্ছে ? সব খেলা শেষ। 'আগে বাজার করিয়েছি, বাড়ি বাড়ি ঘুরিয়েছি। এখন বুথে বুথে ঘোরাচ্ছি, সব খেলা শেষ। ভবানীপুরে মমতার অভিযোগের পাল্টা কটাক্ষ করলেন শমীক ভট্টাচার্য।  

Continues below advertisement

আরও পড়ুন  : ইভিএমে 'টেপ', অভিযোগ! ফলতায় অবৈধ জমায়েত, লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর

এদিন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কতগুলো অবজার্ভার নিয়ে আসা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে, যারা বাংলাকে বোঝে না...কালকে রাতে বাবাই  , ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে রাত ২টোর সময় পৌঁছে গিয়েছে। CRPF ফোর্স রাজ্য পুলিশকে ছাড়া, স্থানীয় পুলিশকে ছাড়া তার বাড়িতে আক্রমণ করেছে।' 

মমতা বন্দ্যোপাধ্যায়ের  বক্তব্যের উত্তরে শুভেন্দু অধিকারে বলেন, অনেকগুলো ভোটের থেকে এবারের ভোট অন্যরকম, আপনারা দেখে নিয়েছেন। গতকাল  কোথাও টু শব্দ করতে পারেনি। এইসব রাস্তায় কেউ ঢুকতে পারত না। জমায়েত করে রাখত, ভয় দেখাত। বাইক বাহিনীর দাপাদাপি থাকত, রেডিমেড লোকজনকে নিয়ে ওয়ার্ড লুঠ করত, গোটা ফাঁকা, শুনশান! এ গণতন্ত্রের মহোৎসব। নির্বাচন কমিশন পরিবেশ পাল্টে দিয়েছে।   

ভোট শান্তিপূর্ণ করার চ্য়ালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন! কেন্দ্রীয় বাহিনী- পুলিশের তৎপরতার মধ্যেও বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটেছে। দুদফার ভোটে জনতার রায় কোনদিকে,উত্তর মিলবে সোমবার।                           

আরও পড়ুন : দ্বিতীয় দফায় নজিরবিহীন ভোট পড়ল জেলায় জেলায়? বেলা ১টায় কোথায় কত ভোট?