কলকাতা : দ্বিতীয় দফায় বুধবার ভোটগ্রহণ হল কলকাতা-সহ ৭টি জেলার ১৪২টি আসনে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, এদিন বিকেল ৫টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৮৯ দশমিক ৯৯ শতাংশ। পশ্চিমবঙ্গের ভোট দেওয়ার এমন জোয়ার বহু বছর দেখা যায় নি। ভোট দানের এই হার দেখে বুধবারও নরেন্দ্র মোদি বললেন, 'গত ছয়, সাত দশকে কল্পনা করাও মুশকিল ছিল এমন ভয়হীন পরিবেশে পশ্চিমবঙ্গে এবার ভোট হচ্ছে, মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দিচ্ছে, এটা দেশের সংবিধান ও দেশের শক্তিশালী গণতন্ত্রের প্রতীক।  আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কৃতজ্ঞ, তাঁরা নিজেদের অধিকার সম্পর্কে  সচেতন এবং প্রচুর মানুষ ভোটদান করছেন। ' 

Continues below advertisement

বিধানসভা ভোটের দ্বিতীয় দফায় নজর ছিল ভবানীপুরে। আজ দিনভর অশান্ত থাকল ভবানীপুর। একুশের বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। সেখানে লড়াই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর। ভোটের দিন দিনভর উত্তপ্ত ছিল নন্দীগ্রাম। তেমনই এবারের ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। এবার এখানে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের মতোই আজ দিনভর উত্তপ্ত থাকল ভবানীপুর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এমন কিছু কথা শোনা গেল, যা ভাবাই যায় না। 

আরও পড়ুন  : ইভিএমে 'টেপ', অভিযোগ! ফলতায় অবৈধ জমায়েত, লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর

Continues below advertisement

এদিন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্যকর অভিযোগ করলেন, 'গতকাল রাতে যে অত্যাচার করেছে সারা বাংলাজুড়ে, আমি কিন্তু সারারাত জেগে ছিলাম।' তিনি আরও বললেন, 'এটা কী গুন্ডারাজ চলছে? দেশকে বিক্রি করে দিয়েছে? উদ্দেশ্য খুব স্পষ্ট বিজেপি জোরজবরদস্তি করে রিগিং করছে।' আর শুভেন্দু অধিকারী বললেন, 'কিছু বাংলাদেশের মুসলমানকে এনে রেখেছিল, যাদের নাম ভোটার লিস্টে নেই, ডিলিট হয়ে গেছে। উসকাচ্ছিল, আমিও ধৈর্য ধরে সহ্য করছিলাম, ১০ মিনিট, ১৫ মিনিট... তারপর তাড়া করে কালীঘাটের নালাতে ফেলে দিয়ে এসেছি।' 

                        

আরও পড়ুন : দ্বিতীয় দফায় নজিরবিহীন ভোট পড়ল জেলায় জেলায়? বেলা ১টায় কোথায় কত ভোট?