অনির্বাণ বিশ্বাস, কলকাতা: রাত পোহালেই নির্বাচন, তার আগে রাজ্যের প্রায় সমস্ত স্ট্রং রুম ঘিরেই কড়া নিরাপত্তা বলয় কেন্দ্রীয় বাহিনীর। এর আগেও, রাজ্যের একের পর এক স্ট্রং রুম নিয়ে বিতর্ক সামনে এসেছে। কোথাও তৃণমূলের তরফে অভিযোগ সামনে এসেছে স্ট্রংরুমে ক্যামেরা বন্ধ করে ইভিএম ঢোকানোর, কখনও অভিযোগ উঠে এসেছে যে স্ট্রংরুমে ঢুকেছে বহিরাগতরা। আবার বিজেপির তরফ থেকে বেশ কিছু কিছু জায়গায় স্ট্রংরুমের নিরাপত্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিক্ষোভ ও হয়েছে জায়গায় জায়গায়।

Continues below advertisement

কড়া নিরাপত্তা বলয়ে স্ট্রং রুম! 

আজ সকালে যে যে ছবিগুলো সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, প্রত্যেকেরই কড়া নজরদারি রয়েছে স্ট্রং রুম ঘিরে। বালিগঞ্জে যেখানে স্ট্রংরুম রয়েছে, সেই সমস্ত রাস্তা ঘিরে রাখা হয়েছে ব্যারিকেড দিয়ে। কড়া পাহারায় রয়েছে রাজ্যপুলিশ। অন্যদিকে, কড়া নিরাপত্তার চাদরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এর আগে তৃণমূলের তরফ থেকে বারে বারে অভিযোগ তোলা হয়েছিল যে, এখানকার স্ট্রং রুমে বাইরের লোক ঢোকানো হচ্ছে। এই অভিযোগ তুলে কুণাল ঘোষ, শশী পাঁজা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ধর্ণায় বসেছিলেন। এরপরে সেখানে বিজেপি প্রার্থীরা এলে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় দ্রুত সামনে আসে পরিস্থিতি। 

Continues below advertisement

আজ ট্রায়াল কাউন্টিং, কী এই নিয়ম?

আগামীকাল, নেতাজি ইনডোর স্টেডিয়ামে, উত্তর কলকাতার ৭টি বিধানসভার কেন্দ্রের গণনা হবে। সূত্রের খবর, তার আগে, আজ হতে পারে ট্রায়াল কাউন্টিং। ঠিক কী এই ট্রায়াল কাউন্টিং? জানা যাচ্ছে, মূল গণনার দিন যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই করা হয় এই ট্রায়াল কাউন্টিং। যাঁরা কাউন্টিং করবেন, প্রত্যেকে এসে উপস্থিত হন সেখানে। কে কোন টেবিলে বসবেন, কোথায় থাকবে EVM, কোথায়ই বা থাকবে নিরাপত্তা রক্ষীরা, কী কী জিনিস নিয়ে গণনাকেন্দ্রে যাওয়া যাবে, কী কী জিনিস সঙ্গে রাখা যাবে না, এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয় কর্মীদের। একটাই উদ্দেশ্য, গণনার দিন যাতে কিছু ভুলচুক না হয়। একেবারে নির্ভুলভাবে যাতে গণনা হয়। সূত্রের আরও খবর, আজ দুপুরের মধ্যেই শেষ করে ফেলা হবে প্রস্তুতি। এরপরে আগামীকাল সকাল সকাল শুরু হয়ে যাবে কাউন্টিং।

আরও পড়ুন: West Bengal Election 2026 : গণনা নিয়ে চড়ছে পারদ, আজ স্ট্রংরুমের বাইরে বিক্ষোভে BJP