WB Election 2021 LIVE Updates: স্ত্রী তৃণমূল প্রার্থী, আইপিএস স্বামীকে বদলি কমিশনের
West Bengal Election 2021 LIVE Updates: নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বটতলা লাগোয়া এলাকায় প্রাক্তন সেনাকর্মী ফারুখ আহমেদের বাড়ি। এই বাড়ির দোতলা ও তিনতলা ভাড়া নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজ নন্দীগ্রামে কর্মিসভা রয়েছে তৃণমূলনেত্রীর। বুধবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা।

প্রেক্ষাপট
কলকাতা: নন্দীগ্রাম বিধানসভা আসনে এবার ক্ল্যাশ অফ টাইটানস্! নিজের ভবানীপুর কেন্দ্র ছেড়ে জমি আন্দোলনের ধাত্রীগৃহে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী নন্দীগ্রামেরই প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। যিনি জমি আন্দোলনে নেত্রীর...More
স্ত্রী লাভলি মৈত্রকে সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী। হাওড়া গ্রামীণের এসপি-কে বদলি করার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত মানব, তবে সবকিছুই যেন নিরপেক্ষভাবে হয়। প্রতিক্রিয়া লাভলী মৈত্রের।
দলীয় নেতৃত্বের অসন্তোষের মুখে কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর প্রথমবার কৃষ্ণনগরে গেলেও দেখা করলেন না কৃষ্ণনগর পুরসভার প্রশাসক তথা তৃণমূলের জেলা সহ সভাপতি অসীম সাহা। তাঁর বক্তব্য সেলিব্রিটি প্রার্থী নিয়ে কৃষ্ণনগরের মানুষ খুশি নন। সবার কাছে যাব, সবাইকে নিয়ে কাজ করব, প্রতিক্রিয়া কৌশানীর।