পূর্ব মেদিনীপুর: টিকিট না পেয়ে ক্ষুব্ধ ভগবানপুরের বিজেপি বিধায়ক। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। তিনি বলেন, 'অত্যাচার, প্রতিবন্ধকতা সামলে ৫ বছর মানুষের জন্য কাজ করেছি। আমাকে দ্বিতীয়বারের জন্য আর সুযোগ দিল না দল। আমার পিছনে যাঁরা কলকাঠি নেড়েছেন, তাঁদের ধন্যবাদ', দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কটাক্ষ রবীন্দ্রনাথ মাইতির। খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিককে ভগবানপুরে প্রার্থী করেছে বিজেপি । 'উনি আমার দাদার মতো, কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করব', বিধায়কের ক্ষোভ নিয়ে বললেন বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক। 

Continues below advertisement

আরও পড়ুন, হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি কলকাতা হাইকোর্টের, কী কী বিধি নিষেধ ?

Continues below advertisement

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, দিকে দিকে শুরু হয়ে গেছে প্রার্থী নিয়ে অসন্তোষ। শুধু তৃণমূলের অন্দরে নয়, প্রার্থী নিয়ে অনেক কেন্দ্রেই তীব্র অসন্তোষ রয়েছে বিজেপি কর্মীদের মধ্য়েও। ভাঙচুর চালানো হচ্ছে পার্টি অফিসে। এমনকী, প্রার্থী অসন্তোষ রয়েছে সিপিএমের অন্দরেও। শুধু তৃণমূলের অন্দরেই নয়, প্রথম দফার তালিকা ঘোষণার পর থেকেই প্রার্থী অসন্তোষ শুরু হয়ে গেছে বিরোধী শিবিরেও। বিজেপিতে প্রার্থী অসন্তোষ , আলিপুরদুয়ার, সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই আলিপুরদুয়ারে শুরু হয় তুমুল বিক্ষোভ। পার্টি অফিসে ভাঙচুর, পার্টি অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, বাদ যায়নি কিছুই। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি।গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল। যিনি এবার তৃণমূলের টিকিটে এই একই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। কিন্তু এই কেন্দ্রে পরিতোষ দাসকে প্রার্থী হিসাবে মানতে নারাজ সেখানকার বিজেপি কর্মীরা। 

 প্রথম দফার প্রার্থী তালিকা অনুযায়ী ৪১ জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামাল পদ্ম শিবির। বর্তমান বিধায়ক কিন্তু এবার আর প্রার্থী করল না দল, এমন সংখ্য়া ৮। কোথাও আবার ভরসা রাখা হল প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদের উপর। নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্য়ায়কে। কথায় বলে old is gold.এই প্রবাদেই ভরসা রাখল বিজেপি।প্রথম দফার প্রার্থী তালিকায় সংখ্য়াগরিষ্ঠ বর্তমান বিধায়কদেরই ফের টিকিট দিল বিজেপি। প্রথম দফার তালিকা অনুযায়ী ৪১ জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামাল পদ্ম শিবির। বর্তমান বিধায়ক কিন্তু এবার আর প্রার্থী করল না দল, এমন সংখ্য়া ৮। কোথাও আবার ভরসা রাখা হল প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদের উপর। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। সেখানে কোচবিহার উত্তর, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নাগরাকাটা, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়ায় মতো একাধিক কেন্দ্রে গতবার জয়ী প্রার্থীদের উপরেই ভরসা রেখেছে বিজেপি।