এক্সপ্লোর

WB Assembly Election 2026: রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরাল নির্বাচন কমিশন, পাঁচ জায়গায় DIG বদল

Assembly Election 2026: এর আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই দেখা গিয়েছে যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের অপসারণ করা হয়েছিল। এবার রাজ্য পুলিশের পদস্থ কর্তাদেরও সরিয়ে বদলি করে দেওয়া হল।

কলকাতা: ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরাল নির্বাচন কমিশন। রাজ্যের পাঁচ জায়গায় DIG বদল করা হল। রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানে DIG বদল হল। প্রেসিডেন্সি রেঞ্জ ও জলপাইগুড়িতেও DIG বদল। অবিলম্বে এই রদবদল করে রিপোর্ট দিতে হবে, নির্দেশ কমিশনের। রায়গঞ্জ রেঞ্জে নতুন DIG অমিত কুমার ভরত রাঠোর। মুর্শিদাবাদে নতুন DIG অজিত সিং যাদব ও বর্ধমান রেঞ্জে নতুন DIG শ্রীহরি পাণ্ডে।

এর আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই দেখা গিয়েছে যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের অপসারণ করা হয়েছিল। এবার রাজ্য পুলিশের পদস্থ কর্তাদেরও সরিয়ে বদলি করে দেওয়া হল। আজই জাতীয় নির্বাচন কমিশনের তরফে কিছুক্ষণ আগে নোটিফিকেশন জারি করা হয়েছিল। রায়গঞ্জ রেঞ্জে ছিলেন সন্তোষ নিম্বলকর। তাঁর জায়গায় নিয়ে আসা হল রাঠোর অমিত কুমার ভারতকে। অন্য়দিকে মুর্শিদাবাদে ডিআইজি পদে এলেন অজিত সিংহ যাদবকে। সেখানে গতকালই এসপি বদল করা হয়েছিল। ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ করা হল কঙ্কর প্রসাদ বাডুইকে। জলপাইগুড়িতে ডিআইজি করে পাঠানো হল অঞ্জলি সিংহকে। সেখানে কিছুদিন আগেই ভোলানাথ পাণ্ডেকে ডিআইজি করে পাঠানো হয়েছিল। প্রত্যেককে বলা হয়েছে যে আগামী ১৯ মার্চ সকাল ১১টার মধ্য়েই তাঁরা যেন তাঁদের দায়িত্ব বুঝে নেন। একেবারে টাইম ধরে নির্বাচন কমিশনের তরফে বলে দেওয়া হচ্ছে যে নিজের দায়িত্ব বুঝে নিতে হবে। প্রথমে দেখা গিয়েছিল প্রশাসনিক স্তরে বদল হয়েছিল। ১২টি জেলার এসপি বদল করা হল। কলকাতার ডেপুটি কমিশনার বদল করা হয়েছিল। এরপর ডিআইজি পদেও বদল করা হল। 

স্বরাষ্ট্র সচিবের পদ থেকে সরানোর পর জগদীশ প্রসাদ মিনাকে রাজ্যের বাইরে পাঠিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি পশ্চিম বিধানসভা কেন্দ্রে জেনারেল অবজার্ভার করে পাঠানো হয়েছে। অফিসারদের সরানো নিয়ে এদিনও নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিয়েছে বিজেপিও। এদিকে পাঁচ রাজ্যের ভোটের মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি জেনারেল অবজার্ভার ও পুলিশ অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। উত্তরবঙ্গের ADG করা হল কে জয়রামনকে। রাজীব মিশ্রকে সরিয়ে তাঁর জায়গায় ADG দক্ষিণবঙ্গ করা হল রাজেশ কুমার সিংকে। 

গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করার সময়ই নির্বাচন কমিশনকে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? যাতে টাকা বিতরণ করতে পারে এই লোকগুলোকে দিয়ে, অস্ত্র আনতে পারে? আমলা ও পুলিশকর্তাদের অপসারণ নিয়ে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |
Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget