মুর্শিদাবাদ: ভোটের মুখে দলবদল, লালগোলায় কংগ্রেসে বড়সড় ভাঙন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান একাধিক নেতা-নেত্রীর। জোড়াফুলে লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার। তৃণমূলে যোগদান পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষও। পঞ্চায়েত সমিতির সদস্যা শুকতারা বিবি, এলিজা বিবি-সহ আরও কয়েকজন। দলবদলের ফলে পঞ্চায়েত সমিতি কংগ্রেসের হাতছাড়া হওয়ার সম্ভাবনা। টাকা দিয়ে কেনা হয়েছে, পাল্টা অভিযোগ অধীর চৌধুরীর। 

Continues below advertisement

আরও পড়ুন, মার্চেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি, কবে কোথায় করবেন সভা ?

Continues below advertisement

ভোটের আগে দলবদল। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন তমলুক জেলা বিজেপির সহ সভাপতি পবিত্র কর। আর তাঁকেই নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পার্থী করে তৃণমূল।  তৃণমূলে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। তাঁকে তুফানগঞ্জ থেকে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল। ভবানীপুর এবং নন্দীগ্রাম,  এই দুটি কেন্দ্রেই প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে বিজেপি। আর বিরোধী দলনেতার গড় নন্দীগ্রামে ফাটল ধরিয়েছে তৃণমূল।

 পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি ছিলেন পবিত্র কর।   তিনিই কলকাতার ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। তাঁর হাতে পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর যোগদানের কয়েক ঘণ্টার মধ্যে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নামই ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই হবে তাঁরই একসময়ের সহকর্মী পবিত্র করের। 

অতীতে নন্দীগ্রাম দু'নম্বর ব্লকের অন্তর্গত বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন পবিত্র কর। কিন্তু ২০২০ সালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন। সূত্রের খবর, পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। তৃণমূলে যোগদানের আগে পবিত্র কর বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি পদে ছিলেন। পাশাপাশি নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সদস্য।তাঁর স্ত্রী শিউলি কর বিজেপি পরিচালিত বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান। এ হেন পবিত্র করকেই নিজেদের দিকে টেনে নেয় তৃণমূল।