কলকাতা: ২৬ মার্চ ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণবঙ্গে সভা করবেন নরেন্দ্র মোদি। আসানসোলে বা নদিয়াতে সভা করবেন নরেন্দ্র মোদি।

Continues below advertisement

আরও পড়ুন, "বড় গাফিলতি হয়েছে.." ! RG Kar-এ লিফট-বিপর্যয়ে মর্মান্তিক মৃত্যুতে মুখ খুললেন এবার ফিরহাদ

Continues below advertisement

জোরকদমে চলছে প্রচার। বিজেপি সূত্রে খবর প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রামনবমীর পর পশ্চিমবঙ্গে ১৪টি জনসভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী। ৮টি রোড শো ও জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, ইদের পর রাজ্য়জুড়ে প্রচার শুরু করছেন মমতা এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বেজে গেছে ভোটের বাদ্য়ি। ধাপে ধাপে তালিকা প্রকাশ করছে বিজেপি ও সিপিএম। তৃণমূল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। জোরকদমে প্রচার-যুদ্ধে নেমে পড়েছে সব দলই। 

এই প্রেক্ষাপটেই, বিজেপি সূত্রে খবর প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রামনবমীর পর পশ্চিমবঙ্গে ১৪টি জনসভা ও রোড শো করবেন প্রধানমন্ত্রী। ৮টি রোড শো ও জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  ৭টি জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। জেপি নাড্ডা ৬টি জনসভা ও ১০ টি রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। বিহারে NDA-র জয়ের পরই, প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, এবার মিশন পশ্চিমবঙ্গ!প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছয়। বিজেপি আপনাদের সঙ্গে মিলে, পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে।  ২০২৫-এ ৫ বার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী। চলতি বছর জানুয়ারিতে মালদা ও সিঙ্গুরে সভা করেছেন। আর ১৪ মার্চ, অর্থাৎ গত শনিবার ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ড থেকে তৃণমূলকে উৎখাতের সুর আরও কয়েকগুণ চড়ান নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী, তৃণমূল সরকারের যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর প্রচারে ঝড় তুলতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রার্থী ঘোষণার পর থেকেই বিক্ষোভে জেরবার হতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। জেলায় জেলায় তো বটেই, বিক্ষোভ আছড়ে পড়ছে সল্টলেকে রাজ্য বিজেপির অফিসেও। এই পরিস্থিতিতে কাল রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে, আগামী ২৬ মার্চ ভোটপ্রচারে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রার্থী ঘোষণার পর থেকেই বিক্ষোভে জেরবার হতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। জেলায় জেলায় তো বটেই, বিক্ষোভ আছড়ে পড়ছে সল্টলেকে রাজ্য বিজেপির অফিসেও। এই পরিস্থিতিতে কাল রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে, আগামী ২৬ মার্চ ভোটপ্রচারে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রার্থী তালিকা ঘোষণা হতেই কলকাতা থেকে জেলা, বিজেপির অন্দরের ক্ষোভ বাইরে চলে এসেছে!পার্টি অফিসে ভাঙচুর থেকে শুরু করে, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রাজ্য নেতাদের কাছে প্রার্থী বদল নিয়ে তদ্বির!বাদ যাচ্ছে না কিছুই! এই আবহে  সোমবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।