এক্সপ্লোর

WB Assembly Election 2026: মাঝরাতে স্ট্রংরুমের বাইরে তৃণমূল-বিজেপি দ্বৈরথ, বিধাননগর কলেজের বাইরে উত্তেজনা!

West Bengal Assembly Election 2026: দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর গত দুদিন ধরে এই ছবি বারবার ধরা পড়েছে। বিধান নগর কলেজে তিনটি বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম করা হয়েছে।

কলকাতা: স্ট্রংরুমের বাইরে ফের উত্তেজনা। বিধান নগর কলেজের স্ট্রংরুমের বাইরে ফের উত্তেজনা দেখা গেল। দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর গত দুদিন ধরে এই ছবি বারবার ধরা পড়েছে। বিধান নগর কলেজে তিনটি বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম করা হয়েছে। তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা বড় সংখ্য়ায় জড়ো হয়েছেন বিধান নগর কলেজের বাইরে। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। যা সামাল দিতে কিছুক্ষণ আগেই লাঠিচার্জ করেছে পুলিশ বাহিনী। 

যা অভিযোগ উঠছে যে বিজেপির পক্ষ থেকে তারা ফুটপাথের ওপর দুটো টেন্ট করেছিলেন তাঁদের কর্মীদের বসার জন্য। কিন্তু তৃণমূল এসে তাঁদের টেন্টে নিজেদের পতাকা লাগিয়ে দেয়, আর সামনে নিজেদের আরও তিনটি টেন্ট তৈরি করে নেয়। পীযুশ কানোরিয়া রয়েছেন, বিধাননগরের বিজেপি প্রার্থী, সুজিত বোসের ছেলে রয়েছেন এলাকায়। কোথাও জয় বাংলা..তো কোথাও জয় শ্রী রাম স্লোগান দেওয়া হচ্ছে দু দলের কর্মী সমর্থকদের তরফে।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশকে ইমেল করে জানানো হয়েছিল দুটো ক্যাম্প আমরা বসাব। তৃণমূলের পক্ষ থেকে তাপস চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'আমি সত্যি বলতে নিজেও জানি না যে কেন এমন পরিস্থিতি তৈরি হল। সি আর পি এফ লাঠিচার্জ করেছে। আমরা চাই না যে এই বাংলায় দু'দিন পরেই ভোট গণনা। এত বছর ভোট করেছি, এখানে এমন পরিস্থিতি কখনও হয়নি। ওঁদের বলছে তিনটে টেন্ট, আর তৃণমূলের কোনও টেন্ট থাকবে না, এমনটা হতে পারে না কি।'

রাজারহাট নিউটাউনের বিজেপি প্রার্থী পীযুশ কানোরিয়ার সঙ্গে তৃণমূল কর্মীদের রীতিমত হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। পুলিশের পক্ষ থেকে দু পক্ষকে সামাল দেওয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে বিজেপির সমর্থকদের কাছে বন্দুক রয়েছে। পুলিশে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ নিচ্ছে না তারা, এমনই অভিযোগ তুলেছে তৃণমূলের সমর্থকরা।

উল্লেখ্য, শনিবার ভোরে পোস্টাল ব্য়ালট বক্স ঢোকানোকে কেন্দ্র করে ফের অশান্তি ছড়িয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। দেরিতে ব্য়ালট বক্স আনার পাশাপাশি তৃণমূল কর্মীরা আরও অভিযোগ করেন, যে ঘরে ব্য়ালট বক্সগুলি রাখা হয়েছে সেখানে কোনও CC ক্য়ামেরা নেই। এসব গ্যালারি গরম করার চেষ্টা বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। এদিকে, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের স্ট্রং রুমে বহিরাগত ঢোকার অভিযোগ তোলেন রাসবিহারীর কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Advertisement

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget