এক্সপ্লোর

বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা ! নেপথ্যে কারা ? ঘটনার জেরে বিক্ষোভ গেরুয়া শিবিরের

BJP Candidate Car Vandalised: ভোট শুরুর আগে রক্ত ঝরা শুরু বাংলায়। নবদ্বীপে হামলা করা হয় বিজেপি প্রার্থীর গাড়িতে। মারধর করা হয় গাড়ির চালকে।

নবদ্বীপ: ২৩-এ বঙ্গ ভোটের প্রথম দফা। হাতে আর মাত্র কয়েকদিন। আর ভোট শুরুর আগে রক্ত ঝরা শুরু বাংলায়। নবদ্বীপে হঠাৎ হামলা হয় বিজেপি প্রার্থীর গাড়িতে। বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। কে বা কারা করেছে এই হামলা তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। বিধানসভা ভোটের আগে এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী শিবির। 

নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর গাড়িতে শুক্রবার সকালে হামলার অভিযোগ ওঠে। সূত্রের খবর, শুক্রবার সকালে ভোট প্রচারে বেরোনোর সময় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার সময় গাড়ির ভেতরে প্রার্থী না থাকলেও, তাঁর গাড়িতে ভাঙচুর চালান হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। মারধর করা হয় গাড়ির চালকে। আর এই ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনা শুরু হয়। 

ঘটনার জেরে, দোষীদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করেন গেরুয়া শিবিরের সমর্থকরা। ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। তিনি অভিযোগ জানান, বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই হামলা করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অন্যদিকে, ফালাকাটা বিধানসভার বিজেপি প্রার্থীর প্রচারেও হামলার অভিযোগ ওঠে। এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আহত আরও বেশ কয়েকজন। যদিও প্রার্থী অল্পের জন্য রক্ষা পেয়ে যান। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ। ফালাকাটার পশিম দেওগাও-এর ৩ নম্বর স্কুল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। 

জানা গেছে, অনুমতি নিয়েই সন্ধ্যা ৬ টা নাগাদ দিপক বর্মন ৮ থেকে১০ জন নিয়ে সেই এলাকায় দোকানে দোকেনে জনসংযোগ শুরু করেন। অভিযোগ, সেখানে আচমকা ৪০ জনের একটি দল এসে 'জয়-বাংলা স্লোগান' শুরু করে বলে। পাশাপাশি তারা মুসলিম সম্প্রদায়ের স্লোগান দেয় বলে অভিযোগ প্রার্থী দিপক বর্মনের। এরপর সেখানে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। 

এক বিজেপি কর্মী রাখাল দাসের মাথায় লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। অপর এক কর্মী, বিমল বর্মনের মুখে ঘুসি মারা হয় বলে অভিযোগ। আরও বেশ কিছু কর্মী আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। ঘটনার পর, পশ্চমবঙ্গে জামাতের শাসন চলছে বলে অভিযোগ জানান বিজেপি প্রার্থী দিপক বর্মন। হিন্দু বলেই আক্রমন হয়েছে, এমনটাই দাবি তাঁর। এই ঘটনার লিখিত অভিযোগ করা হবে বলে জানান বিজেপি প্রার্থী। জড়িতদের গ্রেফতারের দাবীতে অবস্থানেও বসে পড়েছিলেন প্রার্থী নিজে। আহতদের চিকিৎসার জন্য আনা হয়েছে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget