ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম:তৃণমূল প্রার্থীকে গাছে বেঁধে রাখার দাওয়াই জগন্নাথ চট্টোপাধ্যায়ের। 'টাকা দিতে এলে তৃণমূল প্রার্থীকে গাছে বেঁধে রাখুন। ডবল টাকার দাবি করুন, ভিডিও তুলে রেখে আমাকে পাঠান', প্রচারে গিয়ে মন্তব্য সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন, "নির্বাচনের দিনও গ্রেফতার হতে পারে.." ! আইপ্য়াক কর্তার গ্রেফতারির পর দিলীপের মুখে কার প্রসঙ্গ ?
তৃণমূল প্রার্থীকে গাছে বেঁধে রাখার দাওয়াই
সিউড়ি ১৪নং ওয়ার্ডের একটি পথসভাতে প্রচারে গিয়ে সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, 'টাকা দিতে এলে তৃণমূল প্রার্থীকে গাছে বেঁধে রাখুন। ডবল টাকার দাবি করুন, ভিডিও তুলে রেখে আমাকে পাঠান।' তিনি বলেন, অপরাধীদের সঠিক অ্যান্টিবায়োটিক দেব তাই নয়, সেই সমস্ত অফিসার, পুলিশের লোকজন যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন তাদের অমিত শাহ বলে গিয়েছেন উল্টো করে ঝুলিয়ে দেবো।
"টাকা দিলে ভিডিও করুন, বেঁধে রাখুন তার পর আমাকে জানান। কীভাবে করতে হয় আমি দেখছি.."
তাঁর হুঁশিয়ারি , 'তৃণমূলের এই চোরেদের সরকার আগামী ৭-৮ দিন বিলি করবে। টাকা দিলে ভিডিও করুন, বেঁধে রাখুন তার পর আমাকে জানান। কীভাবে করতে হয় আমি দেখছি। আর যদি না পারেন, সাহস না থাকে তাহলে ৫ হাজার দিতে গেলে ১০ হাজার চান, ১০ দিতে এলে ২০ চান। বলবেন এখন জিনিসের দাম বেড়েছে। আগের পুরো ভোটে তোমরা বন্দুকের নলে জিতেছিলে। '
"মে মাসে সরকারি প্রতিষ্ঠা হলে আমরা শুধু অপরাধীদের সঠিক অ্যান্টিবায়োটিক দেব .."
তিনি বলেন, এখানে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আইনের শাসন হচ্ছে পুরভোটের দিন বিরোধী প্রার্থীর উপর আক্রমণ হচ্ছে, বিরোধী প্রার্থী থানায় গেলে যিনি আক্রমণ করছেন তার...। তা না করে পুলিশ শাসানি দিয়ে প্রার্থী পদ তুলে নিতে বলছে পুলিশ। আমরা সেই প্রার্থীদের তালিকা তৈরি করে রেখেছি। মে মাসে সরকারি প্রতিষ্ঠা হলে আমরা শুধু অপরাধীদের সঠিক অ্যান্টিবায়োটিক দেব তাই নয় সেই সমস্ত অফিসার, পুলিশের লোকজন যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন তাদের অমিত শাহ বলে গিয়েছেন, উল্টো করে ঝুলিয়ে দেবো।'
অমিত শাহর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যে ভোট প্রচারে এসে অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল, সিন্ডিকেটবাজদের উল্টো ঝুলিয়ে সোজা করার কাজ করব।' এরপরেই পাল্টা মমতাকে বলতে শোনা যায়, 'অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই। '
