কলকাতা: BJP সরকার গড়ছে, এটুকু বলব, বড় বার্তা শুভেন্দু অধিকারীর। এদিন সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, বাইশো ভোটে এখন লিড করছি ভবানীপুর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে গিয়েছেন। আমার সেকেন্ড রাউন্ডে সাড়ে চার হাজার মত লিড হয়েছে। সকল হিন্দু সনাতনীকে ধন্যবাদ জানাই। '
আরও পড়ুন, ৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে AJUP প্রার্থী হুমায়ুন কবীর ! বড় চমক মুর্শিদাবাদে
BJP সরকার গড়ছে, এটুকু বলব, দাবি শুভেন্দুর
শুভেন্দু আরও বলেন, ৩ , ৪, ৫- ৭৭ নং ওয়ার্ড এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাল লিড নেবেন। ৭,৮,৯,১০- ১০ রাউন্ডের পর থেকে আমি এগোতে থকব। এবং এক্সপেক্টেড, মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন ভবানীপুরে। ..এখুনই কিছু বলব না। বিজেপি সরকার গড়ছে, এটুকু বলব। ..কলকাতাতে শিক্ষিত লোকজন, হিন্দুরা, মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজেক্ট করছেন। প্রাথমিক ট্রেন্ড তাই বলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ভাষার নামে, জাতের নামে হিন্দুরা বিভক্ত হয়নি। সিদ্দিকুল্লা চৌধুরীর মত লোক পিছোচ্ছে । সৈকত পাঁজা , আমার ভাই এগোচ্ছে। এটা একটা খুব ভাল ইঙ্গিত। ..শিবপুরে আমরা এগোচ্ছি। হাওড়ায় এগোচ্ছি। ....এরপরে আমি পিছোব। অনেকটাই পিছোব। ...তারপর মেকাপ করে দেব। আমি যখন ৭০ নং ওয়ার্ডে ঢুকব, তখন ছক্কা মারতে শুরু করব। ...মোদিজির জয়, পশ্চিমবাংলার মানুষের জয়।'
প্রশ্ন: বাংলায় এই মুহূর্তে যে ট্রেন্ড রয়েছে, কী মনে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ ভোট আপনারাই পাবেন ?
শুভেন্দু অধিকারী : ..সরকার বিজেপিরই (হেসে দিয়ে)। প্রত্যাষিত। আমরা দেখে নিয়েছি তো। হিন্দু ইভিএম বিজেপির। মুসলিম ইভিএম টিএমসি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর বাদ রেখে। ওখানে মুসলিম লোক কংগ্রেসকে প্রাধান্য দিচ্ছে।
প্রশ্ন: তৃণমূল ইভিএম-কে বিকৃত করার অভিযোগ তুলেছে...
শুভেন্দু অধিকারী : কাঁদতে দিন ওদের। শেষ। পুরো শেষ।
শেষ হাসি হাসবে কে ?
প্রসঙ্গত, প্রথম ও দ্বিতীয় দফার ভোটের পর একাধিক বুথ থেকে ইভিএম বিকৃতির অভিযোগ উঠে এসেছিল। ইভিএম-এ ব্ল্যাকটেপ, আতর লাগানোর অভিযোগ উঠেছিল। এখানেই শেষ নয়, কিছু বুথে অনেকেই অভিযোগ করেছিলেন তাঁরা ভোট দিতে পারেননি। তবে ইতিমধ্য়েই ফের পুনরায় নির্বাচন হয়ে গিয়েছে। রাজ্যের জেলায় জেলায় এই মুহূর্তে প্রাথমিক ট্রেন্ডে গেরুয়া ঝড়ের পর দিকে দিকে শুরু হয়ে সেলিব্রেশন। তবে শেষ হাসি হাসবে কে ? সেই ছবি উঠে আসবে আর কিছু সময়ের মধ্যেই।
