এক্সপ্লোর

BJP Office Agitation : ফের বিজেপির সদর দফতরে প্রার্থী-বিক্ষোভ, 'TMC-র দালালের হয়ে খাটতে পারব না, হারুক বা জিতুক তৃণমূলে যাবেন'

BJP News: বিক্ষুব্ধদের অভিযোগ, ওই প্রার্থী দুর্নীতিগ্রস্ত। তাঁর বদলে বিজেপির কোনও পুরনো কর্মী বা বুথ সভাপতিকে টিকিট দেওয়া হোক।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : আজই রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এরই মধ্যে ফের সল্টলেকে বিজেপির সদর দফতরে প্রার্থী বিক্ষোভ শুরু হয়েছে। বলাগড় ও বাদুরিয়ার প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির একাংশ। 'বলাগড় বিধানসভায় সুমনা সরকারকে মানছি না মানব না', লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন, কাগজ নিয়ে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধরা। তাঁদের বক্তব্য, তৃণমূল থেকে আসা একজন নেত্রী সুমনা সরকারকে দল টিকিট দিয়েছে। বিক্ষুব্ধদের অভিযোগ, ওই প্রার্থী দুর্নীতিগ্রস্ত। তাঁর বদলে বিজেপির কোনও পুরনো কর্মী বা বুথ সভাপতিকে টিকিট দেওয়া হোক।

কী কারণে সুমনা সরকারকে মানছেন না ? শুধুমাত্র তৃণমূল থেকে এসেছেন বলে ? এই প্রশ্নের উত্তরে বিক্ষোভ দেখানো এক বিজেপি কর্মী বলেন, "শুধু তৃণমূল থেকে নয়। উনি যখন তৃণমূলে ছিলেন, তখন অত্যাচার করেছেন। আমরা পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম, ওঁর গুণ্ডাবাহিনী আমাদের পিচ রাস্তায় ফেলে টেনেছে। কাঠচেরাই কল থেকে ব্যাটন বের করে আমাদের মেরে তাড়িয়ে দিয়েছে। আমাদের নমিনেশন ফাইল করতে দেয়নি। এ প্রসঙ্গে জেলা সভাপতিকে জানানো হয়েছে। উনি বলেছেন আমার হাত নেই। আপনি যদি বলেন, আমি রিজাইন দিয়ে দেব। আমার কোনও হাত নেই। ওপর থেকে হয়েছে। জেলা সভাপতি বলেছেন। আমি রিজাইন দিয়ে দেব। আমার কথায় কাজ হয়নি। এরজন্য জেলা সভাপতি রিজাইন দিচ্ছেন। " BJP News

কিন্তু আপনারা তো দলের পুরনো কর্মী বলছেন, আপনাদের কথা দল শুনছে না ? উত্তরে বিক্ষুব্ধ এক মহিলা কর্মী বলেন, "আমরা প্রথম থেকেই বলে আসছি যে কোনও টিএমসি থেকে আসা প্রার্থীকে আমরা মেনে নেব না।" কিন্তু, বিরোধী দলনেতাও তো তৃণমূল থেকে এসেছেন ? তার উত্তরে তিনি বলেন, "আসুক না। উনি কারো ওপর অত্যাচার করেননি। উনি বুথে বুথে কারো মাথায় বন্দুক ঠেকাননি। উনি আমাদের কাছে জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। মানুষের ভালবাসায় শুভেন্দুদা জনপ্রিয় হয়ে উঠেছেন। আজ আপনারা যান, বলাগড়ে ঢুকুন...দায়িত্ব নিয়ে বলছি, বলাগড়ে গিয়ে জিজ্ঞাসা করুন সুমনা সরকার কেমন মানুষ।" বিক্ষুব্ধ অপর এক বিজেপি কর্মী বলেন, "আমরা টিএমসির দালালকে ভোট দিতে পারব না। তাঁর হয়ে খাটতেও পারব না। উনি তো আবার বিক্রি হয়ে যাবেন। উনি হারলেও তৃণমূলে যাবেন, জিতলেও তৃণমূলে যাবেন।" Bengal Election 2026 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget