এক্সপ্লোর

TMC vs BJP: ফের রক্ত ঝরল বাংলায় ! তৃণমূল-বিজেপি সংঘাতে রণক্ষেত্র একবালপুর, কী ঘটেছে ?

WB Election 2026 : একবালপুরে তৃণমূল বনাম বিজেপি। তৃণমূল-বিজেপি সংঘাতে রণক্ষেত্র একবালপুর।

কলকাতা: ভোটের আগে ফের তুলকলাম কাণ্ড বাংলায়। একবালপুরে তৃণমূল বনাম বিজেপি সংঘাতে ভয়ঙ্কর পরিস্থিতি একবালপুরে। অভিযোগ, তৃণমূলের লোকেরা হুসেন শাহ রোডে বিজেপির মঞ্চে হঠাৎ হামলা চালায়। তারপরই রণক্ষেত্র চেহারা নেয় সেখানকার পরিস্থিতি। হামলার অভিযোগে থানার সামনে বিজেপি বিক্ষোভ শুরু করে। লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ। কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। ধাওয়া করে তৃণমূলকর্মীদেরও থানার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। 

তৃণমূল-বিজেপি সংঘাতে রণক্ষেত্র একবালপুর। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বিজেপির কর্মীরা থানা ঘেরাও করে। কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নেতৃত্বে এই ঘেরাও হয়। পাল্টা একবালপুর থানায় তৃণমূলের নেতা-কর্মীরাও ঘেরাও করে। তৃণমূলের অভিযোগ, 'মঞ্চ থেকে প্ররোচনামূলক বক্তব্য দেয় বিজেপি, তারই প্রতিবাদ করে তারা। বিজেপির উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে সরব সাধারণ মানুষও। 

কেন এমন পরিস্থিতি তৈরি হল?

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধা বেলা থেকে। হুসেন শাহ রোডে বিজেপির একটি পথ সভা ছিল। খুব ছোটো একটি পথ সভার আয়োজন করেছিল বিজেপি। বক্তব্য রাখতেন বিজেপির প্রার্থী রাকেশ সিংয়ের। কিন্তু অভিযোগ, রাকেশ সিং আসার আগে, স্থানীয় কয়েকজন নেতা সেই সভা থেকে বক্তব্য রাখেন। তৃণমূলের তরফ থেকে অভিযোগ আনা হয়, এই সভা থেকে প্ররোচনামূলক মন্তব্য করেন তাঁরা। আর এর প্রতিবাদ করেন কয়েকজন। এরপর রাকেশ সিং আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তারপর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। মুখোমুখি সংঘর্ষ শুরু হয় বিজেপি-তৃণমূলের। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে বিশাল পুলিশ বাহিনী।  

রাকেশ সিং একবালপুর থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। সঙ্গে ছিলেন প্রায় ১০০ জনের কাছাকাছি কর্মী সমর্থকরা। তাঁদের দাবি ছিল যারা হামলা করল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং গ্রেফতার করতে হবে। গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি উঠবেন না। ঠিক সেই সময় পাল্টা তৃণমূল কংগ্রেসের নেতা বাবলু করিম-এর নেতৃত্বে থানা ঘেরাও ও অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। থানার একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। লাঠিচার্জে কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। ধাওয়া করে তৃণমূলকর্মীদেরও থানার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় আহত হওয়া কর্মীদের SSKM হাসপাতালের দিকে রওনা দেন রাকেশ সিং। মাথায় আঘাত লাগে বহুজনের।  

রাকেশ সিং জানান, '' প্রায় ২০০ জন লোক মিলে মিনি পাকিস্তান জিন্দাবাদ, মিনি পাকিস্তান জিন্দাবাদ বলছিল। আমি যাওয়ার পর, আমিও হেনস্থা হয় সেখানে।''

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget