এক্সপ্লোর

West Bengal Election 2026 : ভোটের আগে খাস কলকাতায় এ কী কাণ্ড ! কংগ্রেসের শ্রমিক নেতার ওপরে 'হামলা'

বেহালায় কংগ্রেসের শ্রমিক নেতার গাড়ি আটকে হামলার অভিযোগে উত্তাল এলাকা। আক্রান্ত নেতার অভিযোগ  তৃণমূলের বিরুদ্ধে।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : খাস কলকাতায় কংগ্রেসের শ্রমিক নেতার ওপরে হামলার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেহালায় কংগ্রেসের শ্রমিক নেতার গাড়ি আটকে হামলার অভিযোগে উত্তাল এলাকা। আক্রান্ত নেতার অভিযোগ  তৃণমূলের বিরুদ্ধে।

কী অভিযোগ কংগ্রেসের শ্রমিক নেতার ?    

আক্রান্তের নাম গৌতম সাহা। কংগ্রেসের শ্রমিক নেতার  অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর।  তাঁর দাবি, গতকাল গভীর রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেইসময়, রাস্তায় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরোধী দলের পোস্টার ছিঁড়তে দেখেন। অভিযোগ, এই দৃশ্য দেখে ফেলায় তাঁর ওপরে হামলার চেষ্টা করা হয়। এমনকী গাড়ি ঘোরাতে গেলে, এই তৃণমূল কর্মীদেরই আনা একটি মোটরবাইকে ধাক্কাও লাগে তাঁর গাড়ির। কোনওক্রমে বেহালা থানায় পুলিশের দ্বারস্থ হন তিনি। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধেও মোটরবাইকে ধাক্কা মারার অভিযোগ দায়ের করা হয়েছে। 

 বেহালার পর্ণশ্রীতেও পোস্টার অশান্তি     

ভোটের আগে এলাকা ভিত্তিক এমন সব গন্ডগোল লেগেই আছে। দিন চারেক আগেই বেহালার পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে পোস্টার, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে । মিছিল করে থানায় গিয়ে অভিযোগ জানান বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। তাঁরা থানায় পৌঁছতেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় পুলিশ।  বাইরে বেশ খানিক্ষণ বিক্ষোভের পর থানায় ঢোকেন বিজেপি প্রার্থী।  এরই মধ্যে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় থানায় পৌঁছন। তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা। পাল্টা অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্য়ায়ও। থানার বাইরে দু-পক্ষের স্লোগান যুদ্ধে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।  

উত্তপ্ত ফালাকাটা         

অন্যদিকে,  ভোটের আগে উত্তপ্ত ফালাকাটাও।  বিজেপি প্রার্থীর প্রচারে সেখানে 'হামলা'র অভিযোগ উঠল। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয় বিজেপি। সংঘর্ষের ঘটনায় জখম হন আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী। রাতেই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। 

তৃণমূলের মিছিলে বোমাবাজি

অন্যদিকে,  ভোটের আগে ফের উত্তপ্ত হয় ভাঙড়। সেখানে তৃণমূলের মিছিলে বোমাবাজি অভিযোগ উঠেছে ISF-এর বিরুদ্ধে।  
তৃণমূল নেতা খাইরুল ইসলামের নেতৃত্বে সাতুলিয়া এলাকায় মিছিল বেরোয়। মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠো ISF-এর বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে ISF।                       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget