কলকাতা: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে বাগযুদ্ধের পারদ। বৃহস্পতিবার শুভেনদু অধিকারীর মনোনয়ন পেশের আগে, মুখ্য়মন্ত্রীর গড় হাজরায় সভা করে আক্রমণ শানান অমিত শাহ। অন্য়দিকে, জেলার সভা থেকে বিজেপির বিরুদ্ধে ধারাল আক্রমণ শানান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

Continues below advertisement

আরও পড়ুন, "এটা কোনও স্থানীয় মানুষের জনরোষ নয় ..", মোথাবাড়ি কাণ্ডে কেন "চিকেন নেক" এর কথা তুললেন শমীক ?

Continues below advertisement

মমতা বলেন,অমিত শাহ ভাবছেন ভোট করবেন, গায়ের জোরে, ক্ষমতা থাকলে সামনাসামনি লড়াই করুন। খেলা হবে। ক্ষমতা থাকলে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করন। লড়ে নেব।' দু জন দু প্রান্তে!একজন কলকাতায়...অপরজন জেলায় জেলায় ঘুরছেন প্রচার করছেন!কিন্তু দুজনের মধ্য়ে দিনভর লড়াই চলল!তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ) লজ্জা করে না? পরিকল্পনা করেন। একদিকে নাম কাটেন। অন্য়দিকে ভোট কাটেন। অন্য়দিকে NIA করেন। অন্য়দিকে CBI করেন। 

 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেন, ২০১৪ সাল থেকে যে যে রাজ্য মোদিজির ওপরে ভরসা রেখে সরকার গড়েছে, সেইসব রাজ্য বিকাশের রাস্তায় হাঁটছে। এবার পালা আমাদের বাংলার। মালদার ঘটনার NIA তদন্ত হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।তার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেন মুখ্য়মন্ত্রী। মমতা বলেন, আপনার ছেলেমেয়েরা গ্রেফতার হবে, আপনার ছেলেমেয়ের ওপর অ্য়াকশন হবে। আমি মালদায় যাঁরা করছেন, তাঁদের কাছে অনুরোধ করব, দয়া করে শান্ত হোন। মুর্শিদাবাদেও বলে যাব, কালকে শুক্রবার জুম্মাবার আছে। কারও কথায় গ্য়াস খেয়ে এমন কিছু করবেন না, যাতে CBI করে, NIA করে, আপনাদের গ্রেফতার করে নিতে পারে ভোটের আগেই। ভোটাধিকার কেড়েছে। যেটুকু ভোট আছে, সেটাও যাবে। 

অমিত শাহ বলেন, গোটা বাংলার জনতা চাইছে, মহান পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হোক। মোদিজির নেতৃত্বে এখানে বিজেপির সরকার তৈরি হোক। ভোট মানেই লড়াই! কথার লড়াই!কৌশলের লডাই!বুদ্ধির লড়াই!সংগঠনের লড়াই!কিন্তু এসবের পাশাপাশি এবারের লড়াইয়ে আরও অনেক কিছু আছে, যা চোখে দেখা যাচ্ছে না!