রুমা পাল, কলকাতা : SIR-এর পর প্রথম দফায় ভোট পড়ল ৯২ শতাংশেরও বেশি। বলা যায়, পশ্চিবমঙ্গে ভোটদানের সর্বকালীন রেকর্ড।   বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সকাল থেকে মোটের উপর শান্তিতেই ভোট মিটেছে প্রথম দফায়। কিন্তু এর মধ্যেই  পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা কেন্দ্রের একটি বুথে ভোটের ডিউটি চলাকালীন বড়সড় গাফিলতির অভিযোগ উঠল সব ভোটকর্মীর বিরুদ্ধেই। সঙ্গে সঙ্গে  কঠোর পদক্ষেপও নিল নির্বাচন কমিশন। অভিযোগ, ভোট চলাকালীনই বুথ ফাঁকা রেখে চলে যান তাঁরা। এক সঙ্গে সংশ্লিষ্ট বুথের সমস্ত ভোটকর্মীই দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়েন। সেই অভিযোগ খতিয়ে দেখে কমিশন সকলকেই একসঙ্গে সাসপেন্ড করল। 

Continues below advertisement

কড়া পদক্ষেপ কমিশনের        

প্রশাসন সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পিংলার ৯ নম্বর বুথে। অভিযোগ, দুপুর নাগাদ পুরো পোলিং টিম একসঙ্গে বুথ ছেড়ে বাইরে চলে যান, সম্ভবত দুপুরের খাবার খাওয়ার জন্ইয। সেই সময় কিছুক্ষণের জন্য বুথটি সম্পূর্ণরূপে ফাঁকা ছিল। এমনকি দায়িত্বপ্রাপ্ত সেক্টর অফিসারও সেখানে উপস্থিত ছিলেন না বলে অভিযোগ। অভিযোগ পেয়ে  কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। 

Continues below advertisement

ভোটকর্মীদের সাসপেন্ড             

কমিশন সঙ্গে সঙ্গে ওই বুথের প্রিসাইডিং অফিসার-সহ সমস্ত ভোটকর্মীকে সাসপেন্ড করে। পাশাপাশি, গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলা নির্বাচন আধিকারিককে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত একটি রিজার্ভ পোলিং টিম মোতায়েন করা হয়। তাদের তত্ত্বাবধানে আবার স্বাভাবিকভাবে ভোটগ্রহণ শুরু হয় বলে প্রশাসন জানিয়েছে।

কর্তব্যে গা-ফিলতির শাস্তি                 

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  ভোট ঘোষণার ঠিক আগে, তিন দিনের সফরে কলকাতায় এসে রাজ্য়ে শান্তিপূর্ণ ও অবাধ ভোট করানোই নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য বলে স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মোটের উপর, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণই ছিল প্রথম দফা। আর সেই দফাতেই পিংলার ওই বুথে কর্মীদের কর্তব্যে গা-ফিলতি বিন্দুমাত্র রেয়াত করল না কমিশন।            

আরও পড়ুন :  প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ...