এক্সপ্লোর

Mamata Banerjee : প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ...

West Bengal Assembly Election 2026 : প্রথম দফার পরই কে-কোথায়-দাঁড়িয়ে , তা নিয়ে নিজেদের মতো করে হিসেব-নিকেশ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। কিন্তু কী বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো? 

কলকাতা : ১৫২টি আসনে প্রথম দফার ভোট শেষ! এবার শুরু হল ফলাফলের হিসেব-নিকেশ।বিক্ষিপ্ত অশান্তির মধ্য়েও বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হল শান্তিতেই। লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন রেকর্ড সংখ্য়ক ভোটার। ভোটকেন্দ্রের বাইরে জটলা, দাদাগিরি, বাইক বাহিনীর দাপট...কোনওকিছুই দেখা গেল না। কোথাও কোনও অভিযোগ উঠলেই সঙ্গে সঙ্গে তৎপর হল পুলিশ, কেন্দ্রীয় বাহিনী।

এর মাঝে কিছু অশান্তির ছবিও সামনে এল। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তাড়া করে মারধর করা হল বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে। আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কনভয়ের গাড়ির কাচ ভাঙা হল। মুর্শিদাবাদের নওদায় তৃণমূলের সঙ্গে তুমুল বচসা এবং ধস্তাধস্তিতে জড়ালেন হুমায়ুন কবীর। এর মধ্যে অনেকেরই প্রশ্ন, এই ভোটদানের এই বিরাট হার কীসের ইঙ্গিত? প্রথম দফার পরই কে-কোথায়-দাঁড়িয়ে , তা নিয়ে নিজেদের মতো করে হিসেব-নিকেশ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। কিন্তু কী বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো? 

কী বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো?                          

এদিন মুখ্যমন্ত্রী   ( Mamata Banerjee )চৌরঙ্গীর জনসভা থেকে  নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, 'আপনি বলছেন ভোটের দিন আপনি জিতছেন । জনগণকে কেন অবিশ্বাস করেন । তাদেরকে কেন বিশ্বাস করেন না। আপনারা এক মহামূর্খ হন কী করে। তার মানে কি ইভিএমে ফিট করে রেখেছেন নাকি ! তা নয়তো কী করে বলছেন সব জায়গায় জিতছেন । ' 

অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি : মমতা 

এছাড়াও বিদায়ী মুখ্যমন্ত্রী দাবি করেন, 'আজকে যা ভোট হয়েছে। অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি। তুমি ক্যাঁচকলা করবে। আগামীদিনেও সবাইকে ভোট দিতে হবে। এদের রাজনৈতিক দুরমুশ করতেহবে।'   

বিজেপির প্রতিক্রিয়া 

এদিকে আবার বৃহস্পতিবার ভোট যখন মধ্যগগনে তখনই শুভেন্দু অধিকারী বললেন, ১৫২ আসনের মধ্য়ে 'ন্য়ূনতম ১২৫ টি আসন পাবে বিজেপি'। কুণাল ঘোষ আবার বলছেন, '১৫২টির মধ্য়ে ১৩২ থেকে ১৩৫টি তৃণমূল জিতছে।' যদিও গণতন্ত্রে নেতা-নেত্রী নন, শেষ কথা বলে গণদেবতা । সাধারণ মানুষ। ভোটার। তাঁদের মতামত জানা যাবে ৪ মে।          

আরও পড়ুন :

ভোট চলাকালীন সব কাজ ফেলে একসঙ্গে লাঞ্চে ! পিংলার বুথের সব ভোটকর্মীকে একসঙ্গে সাসপেন্ড করল কমিশন

     

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget