কলকাতা:কাল বাদে পরশু রাজ্য বিধানসভার প্রথম দফা ভোট। এবং আজই ছিল প্রচারের শেষ দিন। কিন্তু প্রচারের শেষদিনেই ধুন্ধুমার পরিস্থিতি দাঁতন-দুর্গাপুুর-সহ বাংলার একাধিক জায়গায়। যদিও পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, সেজন্য কড়া হাতে পরিস্থিতি সামলাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।

Continues below advertisement

আরও পড়ুন, 'যুবসাথী'-র 'দরখাস্ত' নিয়ে এবার জরুরি বার্তা মমতার," আরও....পাবেন"

Continues below advertisement

দাঁতনে তুলকালাম পরিস্থিতি, বিজেপির মিছিলে 'হামলা', বাইকে আগুন, প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ

প্রচারের শেষ দিনে দাঁতনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় বিজেপি প্রার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দাঁতনে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা ও গাড়িতে আগুন ধরে যাওয়ার অভিযোগও উঠেছে। বিজেপির মিছিলে হামলার অভিযোগ ওঠে। মুহূর্তেই পরপর বাইকে আগুন লাগানো হয় বলে অভিযোগ। এরপরে ঘটনার প্রতিবাদ জানিয়ে মোহনপুর থানার সামনে অবরোধ করে ও বিক্ষোভ দেখায় বিজেপি। মূলত বিজেপি প্রার্থী অজিতকুমার জানার সমর্থনে বাইক মিছিলে, তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তৃণমূলেরও।

প্রচারের শেষ দিনে দুর্গাপুরেও অশান্তি, বিজেপির মিছিলে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস

এদিকে ভোটের ১ দিন আগে উত্তেজনা দেখা গিয়েছে দুর্গাপুরেও। এদিন ছিল বিধানসভা ভোটের আগে প্রচারের শেষ দিন। স্বাভাবিকভাবেই জাঁকজকম করে শুরু হয়েছিল বিজেপির মিছিল। কিন্তু আচমকাই বিজেপির মিছিলে হামলা চলে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মিছিল থেকে জয় বাংলা স্লোগান এবং এর পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। আর এরপরেই দুর্গাপুরের ওই এলাকায় দেখতে না দেখতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরেই দুপক্ষের বচসা থেকে হাতাহাতির আকার নেয়। এরপরেই খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী।  

ISF প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুরে ধুন্ধুমার পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকায়

অপরদিকে, ভোটের মুখে এদিন উত্তপ্ত হয় দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকা। মূলত ISF প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এরপরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় জীবনতলা জুড়ে। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জীবনতলার এই ঘটনার ক্ষেত্রেও কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তুলেছেন খোদ ক্যানিং পূর্বের ISF প্রার্থী। তবে অশান্তি এখানেই শেষ নয়, আরও অভিযোগ উঠে এসেছে। আহত দলীয় কর্মীদের দেখতে গিয়ে হামলার মুখে আরাবুল।  যদিও হামলার ওই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।