বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর:নাকা চেকিং-এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে।  তমলুক থানার নন্দকুমার বিধানসভা এলাকার নিকাশি বাজারে নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকের নিকাশি বাজার এলাকায়।

Continues below advertisement

আরও পড়ুন, "তোমাদের নাম-ঠিকানা, কোথায় চাকরি কর, সব জানি…", কাদের উদ্দেশে বললেন মমতা ?

Continues below advertisement

সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন এর প্রাক্কালে রাস্তায় রাস্তায়  কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং চলছে। শুক্রবার তমলুকের নিকাশি বাজারের কাছে একটি প্রাইভেট গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তি নিজেদের ব্যাংক কর্মী বলে পরিচয় দেয়। এবং দাবি জানায় এই টাকা তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাংকের টাকা। ওই দুই ব্যক্তির নিজেদের আই কার্ড দেখালেও টাকার কোনও হিসাব দেখাতে পারেননি। টাকা বাজেয়াপ্ত করা হয় কেন্দ্রীয় বাহিনী ও তমলুক থানার তরফে।ঘটনা জানতে পেরে তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সহ আরও বিভিন্ন আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিভিন্ন কাগজ দেখালেও সঠিক প্রমাণ পত্র না দেখাতে পারায় এখন টাকা বাজেয়াপ্ত করা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে।

ভোটের মুখে নাকা চেকিংয়ে গাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ টাকা। দুর্গাপুর স্টেশন থেকে মিলল নগদ ৪৯ লক্ষ ৯৯ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর , পাটনা-হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে আসছিল ওই টাকা। দুর্গাপুর স্টেশনে নেমে বাসে ওই টাকা নিয়ে আসার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। ট্রেন থেকে নামা ২ সন্দেহভাজনকে আটকে তল্লাশিতে মিলেছে ওই টাকা। আটক হওয়া দুজন বিহারের বাসিন্দা । দুর্গাপুর স্টেশনে দুই ব্যক্তি জনশতাব্দী এক্সপ্রেসে পাটনা থেকে হাওড়া সফর করছিলেন। সেই  সময় দুর্গাপুর স্টেশনে নেমে বাসে যেত বাকি রাস্তা। এদিকে দুর্গাপুর স্টেশনেই  জিআরপির  সন্দেহ হ।য় দুই ব্যক্তির কাছে ৪৯.৯৯ লাখ টাকা উদ্ধার করে।

বালিগঞ্জের বিড়লা মন্দিরের কাছে গতকাল রাতে SST-র নাকা চেকিংয়ের সময়ে একটি গাড়ি থেকে ২৫ লক্ষ উদ্ধার হয়। তবে কী কারণে সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে যথাযথ কারণ না দেখাতে পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয়।  অন্য়দিকে, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে।