সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: " আমরা যা খেলার আগে খেলে নিচ্ছি, ভোটের দিন শুধু গোল করার পালা নির্বাচিনের দিন মানুষ ছক্কা মারবে। বিজেপিকে মাঠের বাইরে বার করে দেবে l " বিজেপির প্রতি এমনি মন্তব্য করলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর l তৃণমূলকে পাল্টা আক্রমণ বিজেপির l
আরও পড়ুন, বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক, আরও ১৩ আসনে এবার যাদের নাম ঘোষণা !
এদিন টিটাগড় পুরসভার ১৪ নং ওয়ার্ড মিলনগর এলাকায় প্রচারের মাঝে মাঠে এলাকার যুবকদের সাথে ব্যাট হাতে ক্রিকেট খেলে l আর খেলা শেষে এমনি আক্রমণ করে বিজেপিকে ওপর দিকে এদিন বারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী পুরসভার ২ নং ওয়ার্ড মাধবনিবাস এলাকায় প্রচারের মাঝে একটি খেলার অনুষ্ঠানে গিয়ে মাঠে ফুটবল পা দিয়ে গোল করে l পাল্টা তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে মাঠে খেলার চ্যালেঞ্জ ছুড়ে দেন l
ভোট-যুদ্ধে কতই না কড়া কথা হয়!কিন্তু তারইমধ্য়ে এবারের ভোটের আগে এমন এমন ছবি উঠে আসছে, যা দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে! কথায় বলে ভোট বড় বালাই! তাই কিছুই বাদ দিচ্ছেন না প্রার্থীরা! কেউ ভোটারকে কোলে তুলে নাচছেন। তো কেউ কিলোমিটারের পর কিলোমিটার দৌড়ে প্রচার করছেন। আরামবাগ বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী মিতা বাগ। প্রচারে বেরিয়ে কখনও তাঁকে দেখা গেল নিজে হাঁতেই ঘুঁটে শুকোতে দিতে। কখনও দু'হাত তুলে নাচতে। আবার কখনও তো ভোটারকে খুশি করতে কোলেই তুলে নিচ্ছেন। এদিকে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডিকে দেখা গেল বারো কিলোমিটার দৌড়ে প্রচার সারতে। বুধবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের দাঁতনে যে সভা ছিল, সেখানে দৌড়েই পৌঁছন তিনি। কেশিয়াড়ি তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি বলেন, আমি সামাজিক বার্তা দিতে। অভিষেককে স্বাগত জানাতে যাচ্ছি। শুধু তৃণমূল না, রসিকতার ছবি উঠে আসছে বিজেপির প্রচারেও।
প্রচারে বেরিয়ে বাড়ি তৈরির কাজে হাত লাগালেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাস। সিমেন্ট মাখা থেকে ইটের গাঁথনি গাঁথা। পারলে পুরো বাড়িটাই করে দেন বিজেপি প্রার্থী। হরিশ্চন্দ্রপুর বিজেপি প্রার্থী রতন দাস বলেন, যুবকরা বাড়িত বসে আছে। আমি দেখলাম শ্রমিকরা কাজ করছে। ওরা বলল দেখুন কাজ করতে হচ্ছে। বলল আমাদের ছেলেরা যেন কাজ করতে পারে দেখবেন। কাতলা মাছের পর এবার আস্ত মোচা। সল্টলেকের AE ব্লকে মোচা হাতে প্রচারে দেখা গেল, বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়।
