কলকাতা : শেষ হল দুই দফার ভোট। এবার অপেক্ষা ৪ তারিখের ফলাফলের জন্য। কিন্তু তার আগে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল। তবে এবার চিত্রটা একটু অন্যরকম। পূর্বে আমরা দেখেছি, সমীক্ষার ফলাফল প্রায় সময়েই শাসক দলের পক্ষে থাকে, কিন্তু এবার উল্টো। অধিকাংশ সমীক্ষাতেই তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে আছে বিজেপি। সিপিএম আবারও আছে তার শুন্যের খাতায়। কংগ্রেসও এক জায়গায় দাঁড়িয়ে। তবে চলুন কোন কোন সংস্থা, কোন দলকে কত আসন দিয়েছে সবটা জেনে নেওয়া যাক।
১. পোল ডায়েরির Exit Poll
পোল ডায়েরির exit poll বলছে, বিজেপি ১৪২-১৭১টি আসন পেতে পারে। তৃণমূল কংগ্রেস পেতে পারে ৯৯-১২৭টি আসন। কংগ্রেস পেতে পারে ৩-৫টি আসন। তবে সিপিএম এবার শূন্য থেকে ঘুরে দাঁড়াবে বলেই ইঙ্গিত পোল ডায়েরির সমীক্ষায়। বলা হয়েছে, ২-৩টি আসন পেতে পারে লাল শিবির। অন্য়ান্য়রা পেতে পারে ০-১টি আসন।
২. ম্যাট্রিজ-এর Exit Poll
ম্যাট্রিজ এর সমীক্ষা বলেছে, বিজেপি পাবে ১৪৬-১৬১টি আসন। তৃণমূল পাবে ১২৫-১৪০টি আসন। অন্যান্য দল পাবে ৬ থেকে ১০ টি আসন।
৩. চাণক্য় স্ট্র্য়াটেজিস-এর Exit Poll
বিজেপি পাবে ১৫০ থেকে ১৬০টি আসন। তৃণমূল পাবে ১৩০ থেকে ১৪০টি আসন। কংগ্রেস পাবে ২-৪টা আসন। অন্যান্য দল পাবে ৪-৬ টা আসন।
আরও পড়ুন - ক্ষমতায় এবার বিজেপি ? রাজ্যে হচ্ছে পালাবদল? TMC-র আসন কটা ? জানুন P-MARQ-এর এক্সিট পোল৪. প্রজা পোল অ্য়ানালিটিক্স
বিজেপি পাবে ১৭৮ থেকে ২০৮টি আসন। তৃণমূল পাবে ৮৫ থেকে ১১০টি আসন। অন্যান্য দল পাবে ০-৫ টা আসন।
৫. P-MARQ-এর সমীক্ষা
সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে বিজেপি। P-MARQ-এর সমীক্ষা বলছে, তৃণমূল পাবে ১১৮ থেকে ১৩৮, বিজেপি পাবে ১৫০ থেকে ১৭৫ তা আসন। সিমিএম ও কংগ্রেস পাবে শুন্য। বাকিরা ২ থেকে ৬ তা আসন পাবে।
৬. JVC-র exit poll-এর সমীক্ষা
তৃণমূল পাচ্ছে, ১৩১ থেকে ১৫২ টি আসন। বিজেপি পাচ্ছে ১৩৮ থেকে ১৫৯টি আসন। বাম পাচ্ছে শুন্য। কংগ্রেস পাচ্ছে শুন্য থেকে ২টি। অন্য়ান্য়রা পেতে পারে শুন্য।
৭. Poll of Polls-এর সমীক্ষা
Poll of Polls-এর সমীক্ষা বলেছে, তৃণমূল পাবে - ১২২ থেকে ১৪১টি আসন। বিজেপি পাবে ১৪৩ থেকে ১৬৫, অন্যান্যরা পাবে ৪ থেকে ৭টি আসন।
৮. জনমত পোলস-এর সমীক্ষা তৃণমূল পেতে পারে ১৯৫ থেকে ২০৫টি আসন। বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টি আসন। কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টি আসন। বামফ্রন্ট পেতে পারে শূন্য থেকে ১টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৫টি আসন।
৯. 'পিপলস পালস-এর Exit Poll
তৃণমূল পেতে পারে ১৭৭ থেকে ১৮৭টি আসন। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। বাম পেতে পারে শূন্য থেকে একটি মাত্র আসন আর কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টি আসন। Disclaimer: রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন হয়ে গেল। জনতা জনার্দন কী রায় দিয়েছে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কী ভাবছেন ভোটাররা? সেই সব উত্তর আর প্রার্থীদের ভাগ্য এখন EVM বন্দি। তবে, তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া। সেই দুহাজার পাঁচ সাল থেকে এবিপি আনন্দে প্রতিটি নির্বাচনে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তার মধ্যে কিছু মিলেছে, আবার কিছু মেলেনি। মেনে নিতে এতটুকুও দ্বিধা নেই যে, এইসব সমীক্ষার accuracy কিন্তু ক্রমশ কমছে। এর কারণ, শুধুমাত্র সমীক্ষার Sample Size ছোট হওয়া নয়, ইদানিং এর বড় কারণ চ্যাটবট বা বিভিন্ন AI সফটওয়্যারের ব্যবহার। Field-Survey যত কমবে, মোবাইল বা AI সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ফারাক তত বাড়বে। তবুও, প্রতিষ্ঠিত সমীক্ষক সংস্থাগুলো বাংলার ভোট নিয়ে যে-সব সমীক্ষা করবে, তাদের সবার সমীক্ষাই আমরা তুলে ধরব। কিন্তু এই সমীক্ষার সঙ্গে আমাদের জার্নালিস্টিক জাজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো হুবহু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মাত্র। আরও স্পষ্ট করে জানানো হচ্ছে, এবিপি আনন্দ নিজস্ব কোনও সমীক্ষা করেনি। রাজ্যের মসনদে কে, তা জানা যাবে একমাত্র ৪ মে-ই।
