এক্সপ্লোর

গায়ে হাত না তুললেও চিৎকার-চেঁচামেচি করতেন নওয়াজউদ্দিন, অভিযোগ স্ত্রী আলিয়ার

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে আইনি নোটিশ পাঠালেন তাঁর স্ত্রী আলিয়া। আইনজীবীর মাধ্যমে পাঠানো এই নোটিশে বিবাহবিচ্ছেদ ও খোরপোশের অর্থ দাবি করা হয়েছে। তাঁর এই সিদ্ধান্তের কারণ কী, তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন আলিয়া। তিনি বলেছেন, দীর্ঘদিনের জটিলতার কারণেই এই সিদ্ধান্ত।

মুম্বই: বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে আইনি নোটিশ পাঠালেন তাঁর স্ত্রী আলিয়া। আইনজীবীর মাধ্যমে পাঠানো এই নোটিশে বিবাহবিচ্ছেদ ও খোরপোশের অর্থ দাবি করা হয়েছে। তাঁর এই সিদ্ধান্তের কারণ কী, তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন আলিয়া। তিনি বলেছেন, দীর্ঘদিনের জটিলতার কারণেই এই সিদ্ধান্ত।  তাঁর অভিযোগ, বিবাহিত জীবনে যে অত্যাচারের মুখোমুখি হয়েছেন, তা আর বরদাস্ত করা যায় না। আলিয়ার অভিযোগ, দীর্ঘদিন আগেই সমস্যার সূত্রপাত। নওয়াজের সঙ্গে বিয়ের পর থেকেই তা চলছিল। কিন্তু তিনি কখনও তা প্রকাশ্যে আনেননি। সমস্যার সমাধানেরই চেষ্টা করেছিলেন তিনি। সবকিছু ঠিক হবে বলে অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু তা আর হয়নি। এজন্যই অবশেষে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আলিয়া। এতদিন আড়ালে রাখার পর কীসের জন্য এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হলেন, এই প্রশ্নের জবাবে আলিয়া বলেছেন, প্রকৃতপক্ষে ধীরে ধীরে আমার আত্মমর্যাদাই ধ্বংস হয়ে যাচ্ছিল। তিনি বলেছেন, বিয়ের পর থেকে কার্যত একা হয়ে যান তিনি। সন্তানদের নিয়ে প্রায় ১০ বছর একাই থাকতে হয়েছে। সবকিছু তাঁকেই করতে হয়েছে।  তাই এই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আলিয়ার বক্তব্য, যখন সবকিছু একাই করতে করতে হবে, তাহলে একা থাকাই ভালো। আলিয়া নওয়াজউদ্দিনের পরিবারে বধূ নির্যাতনের অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, নওয়াজ তাঁর গায়ে কোনওদিন হাত তোলেননি। কিন্তু চিত্কার-চেঁচামেচি অসহ্য হয়ে উঠেছিল। নওয়াজউদ্দিনের পরিবার তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেছে বলে অভিযোগ করেছেন আলিয়া। নওয়াজউদ্দিনের ভাই তাঁকে আঘাত করেছেন বলে অভিযোগ করেছেন। স্বামীর মা, ভাইয়েরা ও ভ্রাতৃবধূরা মুম্বইয়ে তাঁদের সঙ্গে থাকতেন বলে জানিয়েছেন আলিয়া। আলিয়ার অভিযোগ, নওয়াজের প্রথম স্ত্রী একই কারণে ছেড়ে চলে গিয়েছিলেন। তাঁর দাবি, নওয়াজদের বাড়ির বধূরা তাঁদের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করেছেন। চারটি বিবাহবিচ্ছেদ হয়েছে। এটা পঞ্চম। আলিয়া জানিয়েছেন, এই সময়ে পাশে রয়েছেন তাঁর বোন। কারণ, তাঁর বাবা-মা নেই। ভাইও গত ডিসেম্বরে মারা গিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aamir Khan: ''থ্রি ইডিয়েটস' তৈরির সময় সোনম ওয়াংচুককে চিনতামই না..', ফের বিতর্ক আমির খানের মন্তব্য নিয়ে
''থ্রি ইডিয়েটস' তৈরির সময় সোনম ওয়াংচুককে চিনতামই না..', ফের বিতর্ক আমির খানের মন্তব্য নিয়ে
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে

ভিডিও

Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা
Murshidabad Train Accident:মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলে চাঞ্চল্য
Baharampur Train Accident: লেভেল ক্রসিংয়ে কর্মচারী থাকা সত্ত্বেও কী করে দুর্ঘটনা? ঘটনাস্থলে তদন্তকারীরা
Tarapith Rath Yatra 2026: তারাপীঠে ব্যতিক্রমী রথযাত্রা, জগন্নাথ নন, রথে চড়ে নগর পরিক্রমা করেন স্বয়ং মা তারা
Mahesh Rath Yatra 2026: ৬৩০তম বর্ষে হুগলির মাহেশের রথযাত্রা, মহা-সাড়ম্বরে পূজিত হলেন প্রভু জগন্নাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget